---Advertisement---

নূর নবীজি ﷺ-এর সুরত মোবারক ৩টি কী? এক বিস্ময়কর রহস্যের পূর্ণ বর্ণনা।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর সুরত মোবারক ৩টি- সুরতে হাক্কি, সুরতে মালাইকি ও সুরতে বাশারি- এই বিষয়টি নিয়ে একটি আধ্যাত্মিক আলোচনা তুলে ধরা হয়েছে। এতে নূর নবীজি ﷺ-এর মর্যাদা, নূরানী হাকিকত এবং তেনার বিশেষ সুরত মোবারকের গভীর ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। লেখাটি পাঠকের ঈমান ও আধ্যাত্মিক উপলব্ধিকে আরও

April 19, 2026 4:17 PM
নূর নবীজি ﷺ-এর সুরত মোবারক ৩টি (হাক্কি, মালাইকি ও বাশারি) সম্পর্কে একটি আধ্যাত্মিক আলোচনা ও বিস্ময়কর রহস্যের বর্ণনা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সৃষ্টিজগতে আর কারো তুলনা নেই। তিনি হলেন তুলনাবিহীন ও সর্বশ্রেষ্ঠ নবী। দয়াল নবী, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র জাত, সিফাত ও মহান মর্যাদাকে যারা পূর্ণভাবে গ্রহণ করে না, মূলত তারাই সঠিক পথ থেকে বিচ্যুত ও বিপথগামী।

এই আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় নিয়ে জানবো-
“নূর নবীজি ﷺ-এর সুরত মোবারক ৩টি কী? এক বিস্ময়কর রহস্যের পূর্ণ বর্ণনা”

এই আলোচনাটি শুধু একটি সাধারণ বর্ণনা নয়, বরং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর মর্যাদা, নূরানী হাকিকতের গভীরতা বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দয়াল বাবা জালালী মাওলা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর সুরত মোবারক ৩ (তিনটি) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

আসুন, এই বিস্ময়কর বিষয়টি গভীরভাবে বুঝে নিই এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-কে জানার মতো জানি ও মানার মতো পূর্ণভাবে মানি।

নবীজি ﷺ এর তিনটি সুরত মোবারক কী কী?

আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর ফুফাতো ভাই। একদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে এসে বলে, “ইয়া রাসুল আল্লাহ, আপনি তো আমাদের মতো মানুষ।” নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন না। আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু বলে, “কেন আপনার ২ (দুই) চোখ, ২ (দুই) পাটি দাত, ২ (দুই) হাত, ২ (দুই) পা, আপনি পায়খানা মোবারক করেন, আমরাও করি, আপনার ঘরে ছেলে-মেয়ে আছে, আমাদের ঘরেও ছেলে-মেয়ে আছে। আপনি আমাদের মতো না, তাহলে কি?”

দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি তোমাদের মতো না, আমার ছুরত ৩ (তিন)টা।” আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু বলেন, “ইয়া রাসুল আল্লাহ, এই হাকিকতটা শুনার জন্য বেয়াদবি করছি, আমার মতো বলছি।” নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন:

“আমার প্রথম সুরত হলো সুরতে হাক্কি আল্লাহ পাকের সুরত।
আমার দ্বিতীয় সুরত হলো সুরতে মালাইকি ফেরেশ্তার সুরত।
আমার তৃতীয় সুরত হলো সুরতে বাশারি, তুমি জোবায়েরের সুরত।”

হাকিকি সুরত দেখার ঘটনা

এবার আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু বলেন, “নবীগো, আমার বেয়াদবি মাফ করুন। আপনার হাকিকি সুরতটা আমাকে একটু দেখান।” নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সরো, সরো, সরো।” এভাবে সরাতে সরাতে ১ (এক) মাইলের উপরে নিয়ে গেলেন।
তারপর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দাঁড়াও।” আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নজর করো আমার দিকে।”

আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দিকে তাকিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জামা মোবারকের বোতামটা সুই-পরিমাণ খুলতেই, বেল আগুনে দিলে যেমন ঠুস করে ফোটে, তেমনি আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহুর ২ (দুই)টা চোখ বেলের মতো ঠুস করে ফুটে কানা হয়ে গেল।

অনুতাপ ও আকুতি

আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু বললেন-
“ইয়া রাসুল আল্লাহ! ইয়া হাবীব আল্লাহ! বেয়াদবি করেছি, আমার মতো বলেছি আপনার হাকিকি সুরত দেখার জন্য। এখন সরো, সরো বলে আমাকে ১ (এক) মাইল দূরে আনলেন। ১ (এক) মাইল দূরে এনে কী সুরত দেখাতে লাগলেন নবীগো? এই নূরের জ্যোতি যখন আমার চোখে লাগল, তখন আমার ২ (দুই)টা চোখ বেলের মতো ঠুস করে ফুটে কানা হয়ে গেল। নবীগো! কানা হয়েছি, আমিত্ব নাই। কী সুরত দেখাইতে লাগলেন, আমি ঐ সুরতটাই আবার দেখতে চাই।”

রহমত ও পুনরায় দৃষ্টি দান

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আস, আস, আস।” আনতে আনতে এত কাছে আনলেন যে, এনে বাম হাতের শাহাদাত আঙুল মোবারক দিয়ে ২ (দুই)টা চোখে ঘষে দিয়ে বললেন, “জোবায়ের, দেখ কী?”

নূরের বাস্তবতা উপলব্ধি

আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিআল্লাহু আনহু নিচের দিকে তাকালেন, উপরের দিকেও তাকালেন। তারপর বললেন, “নবীগো! আপনার নূরানী কদমে আমার জীবনটা কোরবান। ১ (এক) মাইল দূরে নিয়ে কী সুরত দেখাইতে লাগলেন! বেলের মতো ঠুস করে ফুটাইয়া আমার ২ (দুই)টা চোখ কানা করে দিলেন। আবার আস, আস বলে আঙুল দিয়ে ঘষে দিয়ে কী চোখ বসালেন-উপরের দিকে নজর করলে আরশে আজিম, নিচের দিকে নজর করলে আমি তাহাতাছাড়া পর্যন্ত দেখি।”

পরিশেষে

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সুরত মোবারক তিনটি, সুরতে হাক্কি, সুরতে মালাইকি এবং সুরতে বাশারি। তেনার হাকিকি সুরতের নূর এতই শক্তিশালী যে, তা সাধারণ মানুষের ধারণা ও সহ্য করার ক্ষমতার বাইরে।

তাই যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুধু সাধারণ মানুষ হিসেবে ভাবি, আমাদের উচিত এই বিষয় থেকে শিক্ষা নেওয়া এবং তেনার প্রকৃত মর্যাদা বোঝা।

আসুন, আমরা নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গভীরভাবে জানি এবং তেনাকে যথাযথভাবে মানি ও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment