---Advertisement---

“দয়াল বাবা জালালী মাওলা-এর গভীর ব্যাখ্যা: নবীজি ﷺ হলেন ইসলাম, ঈমান ও ধর্ম”

দয়াল বাবা জালালী মাওলা ইসলাম, ঈমান ও ধর্ম কাকে বলে- এ বিষয়ে গভীর আলোচনা করেছেন। তেনার এই আলোচনা থেকে আমরা সহজভাবে প্রকৃত ইসলাম, প্রকৃত ঈমান এবং প্রকৃত ধর্মের পরিচয় অনুধাবন করতে পারি। নবীজি ﷺ হলেন ইসলাম, ঈমান ও ধর্ম- এই মূল ভাবনাকে কেন্দ্র করে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

April 26, 2026 4:10 PM
দয়াল বাবা জালালী মাওলা-এর গভীর ব্যাখ্যা: নবীজি ﷺ হলেন ইসলাম, ঈমান ও ধর্ম”
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

আমরা ইসলাম বলতে বুঝি– আল্লাহ তাআলার একত্বকে (তাওহিদ) স্বীকার করে তাঁর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা এবং জীবনের সকল ক্ষেত্রে তাঁর বিধানকে মেনে চলা। এটি শুধু একটি বিশ্বাস নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

ঈমান বলতে বুঝি– অন্তরে আল্লাহ, তাঁর ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ, আখিরাত এবং তাকদিরের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, মুখে তা স্বীকার করা এবং কর্মের মাধ্যমে তার বাস্তবায়ন করা। অর্থাৎ ঈমান হলো অন্তর, ভাষা ও কর্মের সমন্বিত বিশ্বাস

আর ধর্ম বলতে বুঝি– আল্লাহ প্রদত্ত সেই পূর্ণ জীবনব্যবস্থা, যা মানুষের বিশ্বাস, ইবাদত, নৈতিকতা, সামাজিক সম্পর্ক এবং আত্মিক উন্নতির সকল দিককে সঠিক পথে পরিচালিত করে। ইসলামই পূর্ণাঙ্গ ও চূড়ান্ত দ্বীন হিসেবে মানবজাতির জন্য নির্ধারিত।

দয়াল বাবা জালালী মাওলা ইসলাম, ঈমান ও ধর্ম কী- এ বিষয়ে গভীর আলোচনা করেছেন। তেনার এই আলোচনা থেকে আমরা সহজভাবে প্রকৃত ইসলাম, প্রকৃত ঈমান এবং প্রকৃত ধর্মের পরিচয় অনুধাবন করতে পারি।

আসুন, মন দিয়ে এই ব্যাখ্যা অনুধাবন করি এবং নিজেদের জীবনকে সত্য ও সঠিক পথে গড়ে তুলি

ইসলাম, ঈমান ও ধর্ম সম্পর্কে দয়াল বাবা জালালী মাওলার ব্যাখ্যা

দয়াল বাবা জালালী মাওলা বলেন- “তাওরিখে শাম”, জিলদে দুয়াম, বাবুল এতিয়াতের ২৬ (ছাব্বিশ) পৃষ্ঠায় আল্লামা ইমাম জৌজি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন-

আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুসলমান না।
➤ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মুসলমান বলবেন তো, নিজ সন্দেহে কাফের।

আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুমিন না।
➤ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মুমিন বলবেন তো, নিজ সন্দেহে কাফের।

আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ধার্মিক না।
➤ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ধার্মিক বলবেন তো, নিজ সন্দেহে কাফের।

নবীজি ﷺ-এর প্রকৃত পরিচয় কী?

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

যদি কেউ প্রশ্ন করে, “জালালী সাহেব, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাহলে কী?”
তিনি বলেন-
আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন ইসলাম; আমরা ইসলাম গ্রহণ করার পর হয়েছি মুসলমান।
আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন ঈমান; আমরা ঈমান গ্রহণ করার পর হয়েছি মুমিন।
আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন ধর্ম; আমরা ধর্ম গ্রহণ করার পর হয়েছি ধার্মিক।

মূল শিক্ষা

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন ইসলাম, ঈমান এবং ধর্ম। তেনার প্রতি আনুগত্য করা মানে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার আনুগত্য করা। তেনাকে ভালোবাসা মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা। তেনার  শান, শিক্ষা ও আদর্শ অনুসরণ করাই প্রকৃত জীবন ও সঠিক পথ

পরিশেষে

এই পুরো আলোচনার মাধ্যমে আমরা সহজভাবে বুঝতে পারি যে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-ই ইসলাম, তিনিই ঈমান এবং তিনিই ধর্ম। তেনাকে গ্রহণ করা মানেই মুসলমান হওয়া, তেনাকে গ্রহণ করা মানেই মুমিন হওয়া, এবং তেনাকে গ্রহণ করা মানেই ধার্মিক হওয়া

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment