---Advertisement---

মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে? দয়াল বাবা জালালী মাওলার রুহানী ব্যাখ্যা।

দয়াল বাবা জালালী মাওলার রুহানী ব্যাখ্যায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর ধর্মীয় মর্যাদা ও নূরানী সম্পর্ক তুলে ধরা হয়েছে। গোলাপ-ঘ্রাণ, লাঠি-ছায়া ও সূর্য-রোদের উপমায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও আল্লাহর সম্পর্কের গভীর আধ্যাত্মিক সত্য ব্যাখ্যা করা হয়েছে, যা ঈমানকে দৃঢ় করে এবং হৃদয়কে আলোকিত করে।

May 30, 2026 6:19 PM
মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে? দয়াল বাবা জালালী মাওলার রুহানী ব্যাখ্যা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

আজ আমরা আলোচনা করব- “মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে? দয়াল বাবা জালালী মাওলা -এর রুহানী ব্যাখ্যা।” কারণ, প্রকৃত ধার্মিক হতে হলে ধর্মকে সঠিকভাবে বোঝা জরুরি। আর যদি ধর্মকেই না বুঝি, তাহলে ধর্মকে উদ্দেশ্য করে যত কর্মই করি- সবই বৃথা হয়ে যায়। তাই মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে- এই গভীর রুহানী সত্য জানা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

দয়াল বাবা জালালী মাওলা বলেন- নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন ধর্ম। তিনি কেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ধর্ম বললেন, এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে- এই বিষয়টি সম্পর্কে তিনি আমাদেরকে কী রুহানী ব্যাখ্যা দিয়েছেন, আসুন আমরা তা জানি। আমাদের ঈমান ও আকিদাকে দৃঢ় করি এবং আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি যথাযথ ভক্তি, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করি

নবীজি ﷺ হলেন ধর্ম – দয়াল বাবা জালালী মাওলার ব্যাখ্যা

দয়াল বাবা জালালী মাওলা বলেন- এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন জালালী সাহেব মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে জানতে চাই?

দয়াল বাবা জালালী মাওলা বলেন যে কোন এলাকায় ভদ্র লোকের বাড়ীর আঙ্গিনাতে ফুলের বাগান আছে কি নাই। কিছু, কিছু ফুলের সাথে গোলাপ ফুলও আছে। এই গোলাপ ফুল সাকার দেখা যায়, ধরা যায়।

গোলাপ ও ঘ্রাণের উপমায় রুহানী সত্য – মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে

দয়াল বাবা জালালী মাওলা বলেন- গোলাপ ফুলের মধ্যে বাতেন একটা জিনিস আছে – ঘ্রান। ঘ্রান দেখা যায় না, ধরা যায় না, নাকের সামনে আনলে পাওয়া যায়। আমার আল্লাহ হলো নৈরাকার, আর মদিনার কামলে ওয়ালা হলো সাকার। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালামকে দেখা যায়, ধরা যায়। আল্লাহ দেখা যায় না, ধরা যায় না। গোলাপ ফুল দেখা যায়, ধরা যায়; ঘ্রান দেখা যায় না, ধরা যায় না। জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই- ফজরের নামাজের পরে সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে চেষ্টা করি, গোলাপ ফুলের থেকে ঘ্রানকে কখনও আলাদা করা যাবে কি না।

লা ইলাহা ইল্লাল্লাহ-এর মধ্যে মুহাম্মাদুর নাই; মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম এর মধ্যে আমার আল্লাহ আছে। গোলাপ ফুলের মধ্যে ঘ্রান আছে, ঘ্রানের মধ্যে গোলাপ ফুল নাই। গোলাপ ফুল থেকে ঘ্রানকে যেভাবে আলাদা করা যায় না, তেমনি আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম এর থেকে আল্লাহকে জুদা করা যায় না।

লাঠি ও ছায়ার দৃষ্টান্তে রহস্যময় ব্যাখ্যা – মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে

দয়াল বাবা জালালী মাওলা বলেন – এই আমার হাতের লাঠিটা আপনারা সবাই দেখছেন। লাঠিটা নিচের দিকে রাখলাম; লাঠিটির একটা ছায়া পড়েছে। লাঠি এবং এর ছায়াটা কি এক নাকি দুই?

দুই যদি বলি, ছায়াটা ধরলাম, লাঠিটা টান দিলাম, কিন্তু ছায়াটাকে ধরে রাখতে পারলাম না। এবার এক যদি বলি, ছায়ার মধ্যে আঘাত করছি, কিন্তু লাঠিতে লাঘাত লাগতেছেনা। তাহলে লাঠি এবং এর ছায়াকে একও বলতে পারি না, আবার দুইও বলতেও পারি না।

তাহলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম খোদা নয়, আবার খোদা থেকে জুদা নয়। “শরিয়ত মে তু বান্দা হ্যায়, হাকিকত মে খোদা জানে।

সূর্য ও রোদের মাধ্যমে রুহানী ব্যাখ্যা – মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে

দয়াল বাবা জালালী মাওলা বলেন – বিজ্ঞানের মতে, পৃথিবী থেকে ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্য। এ সূর্য কেউ আমরা দেখিনা, দেখি কি রোদ। রোদ আছে তো সূর্য আছে, রোদ নাই তো সূর্য নাই। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম আছে তো খোদা আছে; নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম নাই তো খোদা নাই। সূর্যের কিরণ হলো রোদ। আল্লাহ পাকের নূরের তাজাল্লি হলো আমার মদিনার কামলে ওয়ালা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম।

ইমাম আইনী রহমাতুল্লাহি আলাইহির উদ্ধৃতি – মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে

দয়াল বাবা জালালী মাওলা বলেন- বুখারী শরীফ এর ব্যখ্যাগ্রন্থ ২৭ টা সর্বসেরা ব্যখ্যাগ্রন্থ এর নাম হলো আইনী। ইমাম আইনী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন “লুম আতুম মিন নূরিনী” আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম হলেন আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি।

পরিশেষে – মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে

দয়াল বাবা জালালী মাওলা আমাদের শেখান, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন ধর্ম। তিনিই আল্লাহর জাতি নূরের জ্যোতি। তেনাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা

যেমন গোলাপ ফুল থেকে ঘ্রাণকে আলাদা করা যায় না, লাঠি থেকে ছায়াকে পৃথক করা যায় না, সূর্য থেকে রোদকে বিচ্ছিন্ন করা যায় না- তেমনি দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লালাম এর থেকে আল্লাহকে জুদা করা যায় না

এই আলোচনার মূল শিক্ষা হলোমুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ ধর্ম কিভাবে এই সত্যকে হৃদয়ে ধারণ করা, নবীজি ﷺ-এর প্রতি গভীর ভালোবাসা রাখা এবং ঈমানকে দৃঢ় করা। কারণ প্রকৃত উপলব্ধি তখনই হয়, যখন অন্তর নবীজি ﷺ-এর নূরানী সম্পর্ককে সঠিকভাবে বুঝতে পারে

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment