---Advertisement---

ইচ্ছে করে নামাজ কিভাবে কাজা হয়? দয়াল বাবা জালালী মাওলার শিক্ষণীয় ব্যাখ্যা

দয়াল বাবা জালালী মাওলার ব্যাখ্যায় ইচ্ছে করে নামাজ কিভাবে কাজা হয় এই বিষয়টি নিয়ে একটি শিক্ষণীয় আলোচনা এই পোস্টে তুলে ধরা হয়েছে। এখানে মাগরিবের সীমিত সময়, অবহেলা এবং দেরির কারণে নামাজ কাজা হওয়ার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সময়মতো নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে গভীর শিক্ষা দেওয়া হয়েছে।

May 16, 2026 4:59 AM
ইচ্ছে করে নামাজ কিভাবে কাজা হয় দয়াল বাবা জালালী মাওলার শিক্ষণীয় ব্যাখ্যা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজা নামাজ হলো সেই নামাজ, যে নামাজ কোনো কারণে সময়মতো আদায় করা সম্ভব হয় না। কেউ যদি অসুস্থতা, ঘুম বা অন্য কোনো কারণে সময়মতো নামাজ আদায় করতে না পারে, তবে তার জন্য কাজা আদায় করা জরুরি। কিন্তু ইচ্ছে করে নামাজ কিভাবে কাজা হয়, আমরা এই সম্পর্কে আলোচনা করব।

দয়াল বাবা জালালী মাওলা ইচ্ছে করে নামাজ কিভাবে কাজা হয়, তা বোঝাতে এক গভীর অর্থবহ ও শিক্ষণীয় আলোচনা করেছেন। আসুন, আমরা সেই আলোচনাটি শুনি এবং এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন আর ইচ্ছে করেও নামাজ কাজা না হয়, সে সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি।

দয়াল বাবা জালালী মাওলার শিক্ষণীয় আলোচনা

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

“নামাজ কাজা কিভাবে হয়, সেটা আগে বুঝুন।

আপনারা মনে করেন, নামাজ না পড়লে কাজা হয়। না, নামাজ না পড়লে বেনামাজি।

‘কাজা’ হলো- ফজরের সময় লম্বা, যোহরের সময়ও লম্বা, আসরের সময়ও লম্বা, এশার সময়ও লম্বা; কিন্তু মাগরিবের সময়টা সীমিত।

মাছ বিক্রি করেন, কাপড় বিক্রি করেন, তরকারি বিক্রি করেন-ঠিক সেই সময় মাগরিবের আজান দিচ্ছে। আপনার কানে আওয়াজ পড়েছে। আপনি দোকানটা বন্ধ করলেন, দৌড়ে এসে ঘাটে গিয়ে ওজু করতে নামলেন-প্রথম জামাত শুরু হয়ে গেছে। আপনার ওজু শেষ, জামাতও শেষ। এবার সানি জামাত শুরু হলো।

আপনি রুমাল দিয়ে হাত-মুখ মুছছেন, সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। তৃতীয় সিঁড়িতে উঠার সময় দেখলেন, দুইজন মৌলভী একটি শরিয়তের মাসআলা বলছে। আপনি চতুর্থ সিঁড়িতে উঠার সময় কথাটা আপনার কানে এলো। তখন আপনি ভাবলেন, ‘তারা তো শরিয়তের কথা বলছে, কী বলে শুনি।’

এই শুনতে গিয়েই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জামাত শেষ।

ইচ্ছে করে নামাজ কাজা হয়ে গেছে।

পরিশেষে

ইচ্ছে করে নামাজ কিভাবে কাজা হয়, তা বোঝার জন্য আমাদের প্রত্যেকের উচিত দয়াল বাবা জালালী মাওলার এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করা এবং সময়মতো নামাজ আদায়ে সচেতন হওয়া।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment