দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আলাদা করার পর আল্লাহর প্রথম সৃষ্টি হলো মিজান। মিজান শুধু নেক-পাপের ওজন করার জন্য নয়; বরং আল্লাহ কেন মিজান সৃষ্টি করলেন এবং মিজান সৃষ্টির প্রধান উদ্দেশ্য কী- এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।
দয়াল বাবা জালালী মাওলা বলেন- কে বেহেশতি, কে দোজখি তা আল্লাহই জানেন। কিন্তু মিজান সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা আল্লাহর দরবারে কত মহান তা দেখানো জন্য। আসুন আমরা জানি, দয়াল বাবা জালালী মাওলা এই বিষয়টি সম্পর্কে কি বলেছেন, যা শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে।
মিজান সৃষ্টির প্রধান উদ্দেশ্য: নবীজি ﷺ-এর মর্যাদা প্রদর্শন
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আলাদা করার পর আল্লাহর প্রথম সৃষ্টি হলো মিজান। তিনি বলেন, এক কানি জমিতে কতগুলো ধান হবে যদি আল্লাহ জানেন, তাহলে মিজান কেন?
দয়াল বাবা জালালী মাওলা আরও বলেন- এখন ভারীর গতিটা নিচের দিকে এবং হালকার গতিটা উপরের দিকে। কাল কিয়ামতের ময়দানে অপটিজ হবে। ভারীর গতি উঠবে উপরে, হালকার গতি থাকবে নিচে। দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি থাকবো পাল্লার ডান পাশে।
ঈমানদার, গোনাগার, ঈমান আছে, গোনা বেশি নেক কম। নেকের পাল্লা নিচে ঝুলছে, পাপ বেশি, পাপের পাল্লা উপরে উঠছে। দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাল্লার নিচে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে পাল্লা ঠেলা দিয়ে বলবেন, “হইছেতো, হইছেতো।”
ফেরেশতারা বলবে- “আল্লাহ, কি শুরু হলো?” আল্লাহ বলবেন- “বেত্তমিজ ডাকলি কেন? আমি কি কানা? আমি কি দেখিনা? তোমাদের জিন্দেগি আর বন্দেগি তবে আমি বান্দা বানালাম কেন? আমার বান্দার ঈমান আছে, মাপ-জোখ বাদে কে বেহেশতি, কে দোজখি, আমি জানি।”
তবে মিজান লটকাইলাম কেন? আমার বন্ধুর শান, আমার দরবারে যে কত মহান, তা দেখাবার জন্য। আমার বান্দার নেক কম, পাপ বেশি, ঈমান আছে। নেকের পাল্লা নিচে ঝুলছে। আমার বন্ধু শাহাদাত আঙ্গুল মোবারক ঠেলা দিয়ে আমার বান্দাদের বেহেশতে পাঠাবে। আমি খোদার গৌরব হয়ে যাবে।
পরিশেষে
মিজান শুধু নেক-পাপের ওজন করার জন্য নয়; এটি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা আল্লাহর দরবারে কত উচ্চতর ও কত শ্রেষ্ঠ তা প্রদর্শনের জন্য সৃষ্টি হয়েছে। বান্দাদের ঈমান এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা বোঝার জন্য মিজান আমাদের শেখায়, আল্লাহ কত মহান পরিকল্পনা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা কত মহিমান্বিত।










