---Advertisement---

উম্মতে মোহাম্মদী যেভাবে পুলসিরাত পার হবে।

October 11, 2025 6:12 PM
উম্মতে মোহাম্মদী যেভাবে পুলসিরাত পার হবে।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

পুল শব্দটি ফারসি, যার অর্থ সেতু, আর সিরাত শব্দটি আরবি, যার অর্থ পথ বা রাস্তা। এই পুলসিরাত পারাপার কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া ছাড়া এই পুলসিরাত পার হওয়া উম্মতে মোহাম্মদীর জন্য অসম্ভব।

দয়াল বাবা জালালী মাওলা উম্মতে মোহাম্মদী কিভাবে পুলসিরাত পার হবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। চলুন আমরা সেই মহিমান্বিত আলোচনাটি শুনি এবং জানি, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিভাবে উম্মতে মোহাম্মদীদের পুলসিরাত পার করাবেন।

নূর নবীজি ﷺ এর মাধ্যমে পুলসিরাত পারের রহস্য।

দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“৭ম (সপ্তম) আসমান হতে ৫শত (পাঁচশত) বছরের রাস্তা দূরে সিদরাতুল মুনতাহা। সিদরাত মানে হলো বড়ই গাছ। মুনতা মানে হলো জায়গার নাম। ঐ বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়। সিদরাতুল মুনতাহার বড়ই গাছের ৩ (তিন)টা ডাল।

একটা ডাল গেছে শিমাল (উত্তর) দিকে, আর একটা ডাল গেছে জুনুব (দক্ষিণ) দিকে, আর একটা ডাল গেছে মাগরিবের দিকে। মাগরিবের দিকে যে ডালটা গেছে, মোকামতে এরশাদিয়াতে হাফেজ মরহুম এনায়েতুল্লাহ খান সাহেব লিখেছেন। ঐ ডালের নিচে ১ (এক) তলা একটা বিল্ডিং আছে। ঐ বিল্ডিং-এর ২ (দুই)টা দরজা এবং ৭ (সাত)টা জানালা আছে।

বাবা জালালী মাওলা বলেন-

আলেমরা বলে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও বেশি ধার। ১০ (দশ) হাজার বছরের রাস্তা খাড়া, ১০ (দশ) হাজার বছরের রাস্তা সোয়া, ১০ (দশ) হাজার বছরের রাস্তা নিচের দিকে। ৭ (সাত)টা দোজখ থাকবে পুলসিরাতের নিচে। কার সাদ্ধ আছে ঐ রাস্তা পাড়ি দিবে। দিবে ঝাপ, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের ডাল ধরে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে থাকবেন।

স্টিমার ডুবলে ভেলার সাহায্যে যেভাবে মানুষ কিনারে পৌঁছায়, ঠিক সেভাবে। দোজখের আগুনের তেজ হবে ৭২ (বাহাত্তর) গজ, আর সিদরাতুল মুনতাহার একেকটা বড়ই হবে ৭৪ (চুয়াত্তর) গজ উচা। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন বড়ই গাছ ধরে লাড়া দেবেন, সমস্ত বড়ই জাহান্নামে পড়বে। উম্মতে মোহাম্মদি লাফ দিয়ে বড়ই ধরে পুলসিরাত পার হয়ে যাবে।”

পরিশেষে

যারা বলেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পুলসিরাতে উম্মতে মোহাম্মদীর জন্য কিছুই করতে পারবেন না-
তারাই আসলে পথভ্রষ্ট।
আমরা দয়াল বাবা জালালী মাওলার মাধ্যমে জানলাম-
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-ই পুলসিরাতে উম্মতে মোহাম্মদীর ত্বরানে ওয়ালাবাঁচানে ওয়ালা,
অর্থাৎ তিনিই হবেন উম্মতের প্রকৃত উদ্ধারকর্তামুক্তির দিশারী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment