---Advertisement---

গাউছে পাক ৮০ (আশি) হাজার আলম এবং ১৮ (আঠারো) হাজার জাত দেখেন।

October 14, 2025 5:49 PM
গাউছে পাক ৮০ (আশি) হাজার আলম এবং ১৮ (আঠারো) হাজার জাত দেখেন।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

গাউছে পাককে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দিয়েছেন, যা তিনি পেয়েছেন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অগাধ ভালোবাসার কারণে। এই মহা ক্ষমতার মাধ্যমে তিনি বাগদাদের জমিনে বসেও দেখতে পারেন- ৮০ (আশি) হাজার আলম এবং ১৮ (আঠারো) হাজার জাত।

দয়াল বাবা জালালী মাওলা বলেন, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি গভীর ভালোবাসার কারণে গাউছে পাক ৮০ (আশি) হাজার আলম এবং ১৮ (আঠারো) হাজার জাত দেখতে পারেন। এই অসাধারণ ক্ষমতার মাধ্যমে তিনি আমাদের সামনে আল্লাহর অপার কুদরতের নিদর্শনও দেখান। আসুন, আমরা এই মহান করামত সম্পর্কে জানি এবং গাউছে পাকের আধ্যাত্মিক মহিমাকে আরও ভালোভাবে অনুভব করি।

গাউছে পাকের করামত

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

গাউছে পাক ওনার সিররুল আসরার কেতাবে লিখেছেন-
নাজার তু ইলা বিলা দিল্লাহে জামান” আমার নানা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মোহাব্বতে।
আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছেন যে, আমি আবদুল কাদের বাগদাদের জমিন থেকে নখের করনির ভিতরে ৮০ (আশি) হাজার আলম এবং ১৮ (আঠারো) হাজার জাত দেখতেছি এবং দেখতে থাকবো কেয়ামত পর্যন্ত।

এখন কাদেরিয়া তরিকা একটি লোক গ্রহণ করেছে। সে বাড়ি গিয়ে ঘুমাইছে ঘরে।
তার হাটুর উপরে যদি কাপড় উঠে গেছে, আমি বাগদাদ থেকে হাত বাড়িয়ে দিয়ে তার হাটুর নিচে কাপড় টেনে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন।

পরিশেষে

গাউছে পাক আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি-এর বাণী ও শিক্ষা আজও মানুষের জন্য আধ্যাত্মিক আলোর দিশারি
তেনার শিক্ষা মানুষকে নৈতিকতা, সততা এবং ঈমানের পথে পরিচালনা করে।
তেনার রচিত কিতাবসমূহ মানুষকে সত্যের পথে চালিত করার মহামূল্যবান দিকনির্দেশনা হিসেবে আজও প্রযোজ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment