---Advertisement---

লাইলাতুল কদর: পবিত্র রজনী ও আল্লাহর অনুগ্রহের রাত।

October 18, 2025 5:22 AM
লাইলাতুল কদর: পবিত্র রজনী ও আল্লাহর অনুগ্রহের রাত
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

লাইলাতুল কদর অর্থ হলো “সম্মানিত রাত” বা “মহিমান্বিত রাত” বা “পবিত্র রজনী”। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত্রি বা রজনী। আর কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা, মহাসন্মান। রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে একটি মহিমান্বিত রাত, বিশেষ করে ২৭ রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদরের রাত বলা হয়ে থাকে। এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। “লাইলাতুল কদর-পবিত্র রজনী ও আল্লাহর অনুগ্রহের রাত”- আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।

দয়াল বাবা জালালী মাওলা লাইলাতুল কদর সম্পর্কে গভীর ও হৃদয়স্পর্শী ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন- “লাইলাতুল কদর এমন এক রাত, যেদিন আসমান ও জমিনে রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা এই রাতেই বান্দার কদর নির্ধারণ করেন। আসুন, আমরা লাইলাতুল কদর সম্পর্কে জানি।”

লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত

আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন:

“ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদরি,
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর,
লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর।”

অর্থ: নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে।
আর আপননি কি জানেন, লাইলাতুল কদর কী?
লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম রাত।

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

২৭-এ রমজান দিবাগত রাতে আল্লাহর বান্দা বা বান্দি যদি জাগ্রত থাকে, ওজু থাক বা না থাক, বসে বসে “আল্লাহ আল্লাহ” করলো, “বিসমিল্লাহ বিসমিল্লাহ” করলো, “আউযুবিল্লাহ আউযুবিল্লাহ” করলো।
আল্লাহ বলেন,
“আমি এতটা খুশি হবো যে, এক হাজার মাস বন্দেগী করলে যে ছওয়াব হবে, লাইলাতুল কদর রাতে বন্দেগী করলে তার থেকে হাজার হাজার গুণ বেশি নেক আমি আমার বান্দার আমলে লিখে দেব।”

এখন কেউ যদি বলে,
“জালালী সাহেব, এই রাতের বুযর্গী কেন এত বেশি?”
তাহলে উত্তর হলো—
এই রাত্রে আল্লাহ পাকের কুরআন, পুরো কুরআন একত্রে সামায়ে দুনিয়ায়- মানে প্রথম আসমানে- নাজিল হয়েছে।

লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে সম্পূর্ণ কুরআন একত্রে আসায় এই রাতের বুযর্গী এত বেশি।
এক হাজার মাসের থেকেও হাজার হাজার গুণ বেশি!
এক হাজার মাস অর্থাৎ (৮৩ বছর ৪ মাস)

পরিশেষে:

লাইলাতুল কদর হলো আল্লাহর বিশেষ অনুগ্রহে পূর্ণ একটি রাত, যে রাতের মর্যাদা অসীম। এই রাতেই কুরআন নাজিল হয়েছে। আল্লাহর বান্দারা যদি এই রাতে ইবাদতে ব্যস্ত থাকে, এক হাজার মাস বন্দেগী করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদর রাতে বন্দেগী করলে তার থেকেও হাজার হাজার গুণ বেশি নেক আল্লাহ বান্দার আমলে লিখে দেবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment