---Advertisement---

আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা – কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।

October 24, 2025 2:20 PM
আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা - কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত “আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা” দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুপম মহিমা ও শ্রেষ্ঠত্বকে অনবদ্যভাবে তুলে ধরে। নবীজি ﷺ সমগ্র সৃষ্টির আলোকবর্তিকা, যেনার নূরে দুনিয়া ও আখিরাত উভয়ই আলোকিত। ঈদের চাঁদ, আকাশের তারা ও সমগ্র সৃষ্টিজগত তেনার সৌন্দর্যে বিমুগ্ধ। আউলিয়া ও আম্বিয়াগণ শ্রদ্ধাভরে স্মরণ করেন তেনাকে, আর কেয়ামতের দিন তেনারই হাতে থাকবে কাওসারের পাত্র- যা দিয়ে তিনি তৃষ্ণার্ত উম্মতদের পরিতৃপ্ত করবেন। আসুন, জানি তেনার সেই অনন্য ইসলামী সংগীতটি

আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি

আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা।।
যাঁহার রওশনীতে দ্বীন দুনিয়া উজালা।।

যাঁরে খুঁজে ফেরে কটি গ্রহ তারা,
ঈদের চাঁদে যাঁহার নামের ইশারা,
বাগিচায় গোলাব গুল গাঁথে যাঁর মালা।।

আউলিয়া আম্বিয়া দরবেশ যাঁর নাম
খোদার নামের পরে জপে অবিরাম,
কেয়ামতে যাঁর হাতে কাওসার পিয়ালা।।

পাপে মগ্ন ধরা যাঁর ফজিলতে
ভাসিল সুমধুর তৌহিদ-স্রোতে,
মহিমা যাঁহার জানেন এক আল্লাহতায়ালা।।

পরিশেষে

দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের করুণা, সৌন্দর্য ও মহিমার আলোয় মানুষ খুঁজে পায় মুক্তির পথ। তেনার নূর ছড়িয়ে পড়ে সারা সৃষ্টি জগতে, জাগিয়ে তোলে তৌহিদের আলো

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment