---Advertisement---

বিষ যখন শরবত হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর অলৌকিক কারামত।

October 30, 2025 4:07 PM
বিষ যখন শরবত হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর অলৌকিক কারামত।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এমনই এক আল্লাহর ওলি, যেনার জীবনের প্রতিটি ধাপে আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশ পেয়েছে। তেনার প্রতিটি কারামত আজও ঈমানদারদের হৃদয়ে আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলে, দৃঢ় করে ঈমান এবং ছড়িয়ে দেয় ঈমানের আলো। আজ আমরা আলোচনা করবো “বিষ যখন শরবত হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর অলৌকিক কারামত” নিয়ে। আসুন, কারামতটি জানার মাধ্যমে নিজ নিজ হৃদয়ে ঈমানের জ্যোতি উজ্জ্বল করি

জন্মভূমির প্রতি টান ও ইয়েমেন অভিমুখে যাত্রা

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন ইয়েমেনে। জন্মের পূর্বেই তেনার পিতা ইন্তেকাল করেন এবং জন্মের কয়েক মাসের মধ্যেই মাতাও ইন্তেকাল করেন। শৈশব থেকেই তিনি ইসলামী জ্ঞান ও আধ্যাত্মিকতায় গভীরভাবে মনোনিবেশ করেন। পরবর্তীতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে আগমন করেন এবং ইসলামের আলো ছড়িয়ে দেন দূর-দূরান্তে। দীর্ঘদিন পরে তেনার জন্মভূমির প্রতি গভীর টান অনুভূত হয়। মা-বাবার মাজার জিয়ারতের তীব্র আকাঙ্ক্ষা তেনাকে আবার ইয়েমেনের দিকে যাত্রা করতে উদ্বুদ্ধ করে। তিনি ১২ জন সাথীসহ যাত্রা শুরু করেন প্রিয় জন্মভূমির উদ্দেশ্যে

বাদশাহর চক্রান্ত ও অলৌকিক কারামতের প্রকাশ

তৎকালীন ইয়েমেনের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন সুলতান ওমর আশরাফ। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর জ্ঞান, সাধনা ও অলৌকিক ক্ষমতার কথা শুনে বাদশাহ মনে মনে সন্দেহ পোষণ করেন। তাই তিনি রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কে পরিক্ষা করার সিদ্ধান্ত নেন।

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি রাজপ্রাসাদে পৌঁছাতেই তেনাদের সম্মানে শরবত পরিবেশন করা হয়। কিন্তু এই আপ্যায়নের আড়ালে ছিল ভয়ংকর এক ষড়যন্ত্র সেই শরবতের মাঝে ছিল বিষ মেশানো। অপরদিকে বাদশাহ নিজে পান করার জন্য রেখেছিলেন নির্মল ও বিষমুক্ত শরবত

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শরবতের পেয়ালা হাতে নিতেই তেনার আধ্যাত্মিক শক্তিতে বিষের অস্তিত্ব বুঝে ফেলেন। কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তিনি “বিসমিল্লাহ” বলে তা পান করেন এবং তেনার সাথীদেরও তা পান করতে বলেন। বিস্ময়করভাবে, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিসহ তেনার সাথীদের কারো কিছুই হয়নি সকলেই সুস্থ ও নিরাপদ থাকেন।

অন্যদিকে, বাদশাহ নিজে নির্মল শরবত পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আল্লাহর অলিদের এই লীলাখেলা সত্যিই রহস্যময় যেখানে বিষ হয়ে যায় শরবত, আর শরবত হয়ে ওঠে বিষ! এই অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে বাদশাহর পুত্র ভয় ও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। রাজসিংহাসন ত্যাগ করে তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর সঙ্গী হিসেবে তেনার পথে আত্মসমর্পণ করেন

পরিশেষে

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর এই কারামত আমাদের শিক্ষা দেয় দুনিয়ার ক্ষমতা, ষড়যন্ত্র কিংবা গোপন ফন্দি আল্লাহর অলির সামনে কিছুই নয়। আল্লাহর অলিরা যেখানে থাকেন, যেভাবেই থাকেন না কেন, আল্লাহর সাহায্য তেনাদের সঙ্গেই থাকে।

আসুন, আমরা এই কারামতের আলোয় নিজেদের ঈমান আরও দৃঢ় করি এবং আল্লাহর প্রিয় বন্ধুদের আউলিয়াদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়িয়ে তুলি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment