---Advertisement---

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দোয়ায় সিলেটে যমযমের বরকতময় পানি।

October 30, 2025 4:18 PM
হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দোয়ায় সিলেটে যমযমের বরকতময় পানি।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

পানি, মানব জীবনের অন্যতম মৌলিক উপাদান।  আজকের দিনে বিশুদ্ধ পানির জন্য নানা প্রযুক্তির আশ্রয় নেওয়া গেলেও, অতীতে এমন ছিল না। তখন নদী-নালাই ছিল একমাত্র ভরসা, কিন্তু সেই উৎসও ছিল অনির্ভরযোগ্য। যেমন, সিলেট অঞ্চলের প্রধান নদী সুরমার পানি ছিল ঘোলা ও দূষিত, যা পানযোগ্য ছিল না। অফুরন্ত জলের উৎস থাকা সত্ত্বেও মানুষের তৃষ্ণা মেটানোর উপযুক্ত ব্যবস্থা ছিল না। এই সংকটে তারা আশ্রয় নেয় মহান আউলিয়া হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর কাছে। আজকে আমরা আলোচনা করবো “হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দোয়ায় সিলেটে যমযমের বরকতময় পানি”।

অলৌকিক কূপের সৃষ্টি

সাধারণ মানুষ জন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দরবারে হাজির হয়ে পানির সংকটের কথা জানালেন, মহান আউলিয়া হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মানুষের পানির কষ্টের কথা শুনে আল্লাহর কাছে মোনাজাত করেন, সিলেটের মানুষ যেন কেবল পানির অভাব থেকে মুক্তি না পায়, বরং তারা যেন এমন এক পানীয় লাভ করে, যা পবিত্র, উপকারী এবং বরকতময়। তিনি আল্লাহর কাছে আকুল আবেদন জানালেন, পবিত্র মক্কার যমযম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায়

দোয়া শেষ হওয়ার সাথে সাথেই গায়েবি আওয়াজে নির্দেশনা আসলো দরবারের পাশেই কূপ খননের। এলাকাবাসী সবাই মিলে দরগাহ শরিফের পাশে একটি কূপ খনন করলো। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শুক্রবারের দিন কয়েকজন ভক্তসহ কূপের নিকটে গেলেন। তেনার হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে কূপে আঘাত করতেই অলৌকিকভাবে নিচ থেকে নির্মল পানি স্রোতের মতো প্রবাহিত হতে শুরু করে। শুধু পানি নয়, পানির সঙ্গে সঙ্গে রঙ-বেরঙের মাগুর, কৈ মাছ উঠে এলো সেই মাছ এখনো আছে। যে মাছগুলো আজও মাজার দর্শনার্থীদের চমকিত করে

কূপের অলৌকিক গুণাবলি

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দোয়ার বরকতে সিলেটের কুপের সাথে মক্কার যমযম কূপের সংযোগ স্থাপিত হয়। এর পানি যমযম কুপের পানির মতোই স্বচ্ছ এবং সুস্বাদু। এই পানির মাধ্যমে বহু দুরারোগ্য ব্যাধি নিরাময় হয়েছে, এমনকি ডাক্তার-কবিরাজ যখন হাল ছেড়ে দিয়েছেন, তখন এই পানির মাধ্যমে মানুষ পেয়েছে আশ্চর্য আরোগ্য। অনেকে এই পানি উদ্দেশ্যমূলকভাবে পান করে থাকেন এবং বিশ্বাস করেন আল্লাহর আউলিয়ার বরকতে তাদের মনোবাসনা পূর্ণ হয়

পরিশেষে

হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর দোয়ার ফসল এই কূপ কেবল একটি পানির উৎস নয় এটি একটি আধ্যাত্মিক নিদর্শন, ঈমানের প্রতীক এবং অলৌকিক কারামতের জ্যোতিষ্ক। আজও সেই কূপ তাজা, শীতল ও প্রাণময়। সিলেটবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের কাছে এটি এক অফুরন্ত আশীর্বাদ

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment