---Advertisement---

যাদুকর মুসলমান হল আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি-এর জুতার বরকতে।

November 3, 2025 2:42 PM
যাদুকর মুসলমান হল আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি-এর জুতার বরকতে।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

“যাদুকর মুসলমান হল আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি এর জুতার বরকতে”-এই শিরোনামের অন্তরালে আজ আমরা এমন এক বিস্ময়কর ঘটনা তুলে ধরব, যেখানে এক অমুসলিম যাদুকর আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রাহমাতুল্লাহি আলায়হি-এর রূহানিয়াতপূর্ণ অলৌকিকতা দেখে হতবাক হয়ে যায়। সেই মুহূর্তেই তার হৃদয়ে পরিবর্তন ঘটে এবং সে আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি-এর হাত ধরে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে

আসুন, অন্তরের দরজা খুলে আমরা প্রত্যক্ষ করি আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রাহমাতুল্লাহি আলায়হি-এর সেই চমকপ্রদ কারামত, যার আলোয় এক যাদুকরের জীবন বদলে গিয়েছিল

জুতার বরকতে হেদায়েতের আলোকরেখা

একদিন আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রাহমাতুল্লাহি আলায়হি মসজিদ থেকে বের হয়ে দেখতে পেলেন, একটি জায়গায় প্রচুর মানুষের ভিড়। তিনি আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলেন,
“এখানে এত মানুষের সমাগম কেন?”

লোকেরা বলল, “একজন যাদুকর তার যাদুর খেলা দেখাচ্ছেন। তিনি তিন-চার কেজি ওজনের পানির পাত্র একটি সুতার সাহায্যে উপরে তুলছেন।”

আ’লা হযরত ক্বেবলা রাহমাতুল্লাহি আলায়হি তখন সোজা সেখানে গেলেন এবং যাদুকরকে জিজ্ঞাসা করলেন,
“তুমি নাকি কয়েক কেজি ওজনের পানির পাত্র সাধারণ একটি সুতার সাহায্যে তুলে দেখাতে পারো?”

যাদুকর বলল, “জি হ্যাঁ, ঠিক শুনেছেন।”

আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি বললেন,
“তুমি কি অন্য কিছু তুলতে পারবে?”

যাদুকর জবাব দিল, “আপনি যা দিবেন, তাই আমি তুলতে পারব।”

তখন আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি নিজের পায়ে থাকা পাতলা জুতা খুলে তাঁর হাতে দিলেন-যার ওজন ছিল মাত্র ৫০ গ্রাম।

তিনি বললেন, “এই জুতাটা তুলে দেখাও তো।”

যাদুকর অনেক চেষ্টা করেও জুতাটি সুতায় তুলতে পারল না, এমনকি সামান্য নড়াতেও পারল না। উপস্থিত জনতা হতবাক হয়ে গেল।

আ’লা হযরত ক্বেবলা রাহমাতুল্লাহি আলায়হি তখন বললেন,
“তুমি এতক্ষণ ধরে কয়েক কেজি ওজনের পানির পাত্র তুলে দেখাচ্ছ, এখন আমার সামনে কেন উঠাতে পারছ না?”

যাদুকর লজ্জায় মাথা নিচু করে ফেলল। তখন সে বুঝে গেল, তিনি কোনো সাধারণ মানুষ নন- তিনি আল্লাহ্‌র একজন অলী। তার অন্তর আলোয় উদ্ভাসিত হয়ে উঠল

সেই মুহূর্তে সে আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি-এর কাছে বাইয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল।
পরবর্তীতে সে আ’লা হযরতের দোয়া ও আধ্যাত্মিকতার বরকত লাভ করে আনন্দচিত্তে নিজের ঘরে ফিরে গেল।

পরিশেষে

এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহ্‌র অলী-আউলিয়াগণ চাইলেই যে কাউকে সঠিক পথে আনতে পারেন। আমরা যদি অলী-আউলিয়াগণের প্রতি ভালোবাসা রাখি এবং তেনাদের পথ অনুসরণ করি, তবে ইনশাআল্লাহ আমরাও হেদায়েতের আলো লাভ করব

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment