---Advertisement---

আল্লাহর ওলীর দোয়ায় রুগ্ন কৃষকের নবজীবন।

November 3, 2025 5:34 PM
আল্লাহর ওলীর দোয়ায় রুগ্ন কৃষকের নবজীবন।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। 

আল্লাহর বন্ধু, অর্থাৎ ওলী আল্লাহগণ, মানুষের অন্তরে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার মাধ্যম। তেনাদের জীবন শুধু উপদেশ নয়-কখনো কখনো তেনাদের হাত ধরে এমন বিস্ময়কর ঘটনা ঘটে যায়, যা মানুষকে নতুন করে ঈমানের স্বাদ এনে দেয়। এই ঘটনাগুলোই পরিচিত হয় কারামত নামে। নিচে এমন একটি কারামতের ঘটনা তুলে ধরা হলো

রুগ্ন কৃষকের নবজীবন

একটি গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। বহুদিন ধরে সে অসুস্থ হয়ে পড়েছিল। শরীরে শক্তি ছিল না, পেটে ছিল না অন্ন, আর মনের ভেতর ভর করেছিল হতাশা। পরিবারও অস্থির হয়ে পড়েছিল-কারণ ঘরে উপার্জনকারী একমাত্র মানুষটি ছিল শয্যাশায়ী।

গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেনি। শেষমেশ কৃষকের স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীকে নিয়ে হাজির হলো পাশের গ্রামের একজন আল্লাহর ওলির দরবারে।

কৃষকের স্ত্রী আল্লাহর ওলীকে বলল—
“বাবা, আমার স্বামী দিনদিন শুকিয়ে যাচ্ছে, আমরা অসহায়। আপনি আমার স্বামীর জন্য কিছু করুন।”

আল্লাহর ওলী শান্ত মুখে তাকালেন অসুস্থ কৃষকের দিকে। বললেন—
“মা, রোগের ওষুধ যেমন ডাক্তার দেয়, তেমনি আরোগ্যের হুকুম আসে আল্লাহর কাছ থেকে। চল, আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি।”

তিনি তেনার হাত উঁচু করে বললেন হে মাবুদ এই কৃষক খুব অসহায় আপনি তাকে সুস্থ করে দিন।  তারপর একটি খেজুর বের করে কৃষকের হাতে দিলেন। বললেন—
“বিসমিল্লাহ বলে এটি খাও। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে।”

কৃষক দুর্বল হাতে খেজুরটি মুখে নিতেই ধীরে ধীরে তার মুখে রঙ ফিরে এলো, চোখে আলো জ্বলে উঠল। উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে দেখল-যে মানুষটি কয়েক মুহূর্ত আগেও উঠে দাঁড়াতে পারছিল না, সে এবার নিজেই উঠে বসে বলল—
“বাবা, আমি সুস্থ বোধ করছি!”

মানুষরা স্তব্ধ হয়ে গেল। সবার চোখে পানি এসে গেল। তারা বুঝল, এ দৃশ্য কোনো জাদু নয়- এ হলো আল্লাহর অলির দোয়ার বরকত।

পরিশেষে

এই ঘটনা আমাদের শিক্ষা দেয়- মানুষ যখন হতাশ হয়ে যায়, তখন তাদের জন্য প্রকৃত ভরসা হলো আল্লাহর ওলীগণ

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আল্লাহর ওলীর দোয়ায় রুগ্ন কৃষকের নবজীবন।”

  1. কারামাতুন আউলিয়ায়ুন হাক্কুন।
    শহরে আকাইদে নসফি।
    মাশাল্লাহ মারহাবা জাজাকাল্লাহ খাইরান।

    Reply

Leave a Comment