দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
ইলমে গায়েব সম্পর্কে আজও অনেক ভুল ধারণা ও বিভ্রান্তি রয়েছে। ভ্রান্ত আকিদার কিছু মানুষ দাবি করে- নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অদৃশ্যের খবর জানেন না। অথচ সহীহ বুখারীতে অসংখ্য হাদিস রয়েছে, যেগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়- আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব জানেন। সহীহ বুখারীতে বর্ণিত উহুদ পাহাড়ের ঘটনাটিই ইলমে গায়েবের সবচেয়ে স্পষ্ট দলিলগুলোর একটি। সেখানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুধু পাহাড়কে স্থির থাকার নির্দেশই দেননি; বরং সেই মুহূর্তে এমন এক ভবিষ্যৎ সংবাদ প্রকাশ করেছিলেন, যা সাধারণ মানুষের জ্ঞানের সম্পূর্ণ বাইরে।
“চলুন সহীহ বুখারীতে বর্ণিত উহুদ পাহাড়ের ঘটনাটি জানি-
এবং নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে ইলমে গায়েব জানেন, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখি।”
একজন নবী, একজন সিদ্দীক ও দুইজন শহীদ
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন-
নবী করীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উহুদ পাহাড়ে আরোহণ করলেন।
তেনার সাথে ছিলেন-
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু,
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু,
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু।
তেনাদের উপস্থিতিতে পাহাড়টি কেঁপে উঠল।
এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাহাড়কে সম্বোধন করে বললেন-
“হে উহুদ! স্থির থাকো।
নিশ্চয় তোমার ওপর আছেন-
একজন নবী,
একজন সিদ্দীক,
এবং দুইজন শহীদ।” — সহীহ বুখারী, হাদিস- ৩৬৭৫
পরিশেষে
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে উহুদ পাহাড়ে যে ঘোষণা দিয়েছিলেন-
“তোমার ওপর একজন নবী, একজন সিদ্দীক এবং দুইজন শহীদ আছেন”-
হুবহু সেই ঘোষণার বাস্তবায়ন ঘটেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে পর্দা করেন।
এই ঘটনাই প্রমাণ করে- নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব জানেন।










