---Advertisement---

মারেফাত কাকে বলে? হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-র বিস্ময়কর কারামত।

মারেফাত কাকে বলে- হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-র এই বিস্ময়কর কারামত থেকে জানা যায় আল্লাহর নৈকট্য ও আধ্যাত্মিক জ্ঞানের গভীর রহস্য। এই ঘটনা প্রমাণ করে ওলী-আউলিয়াদের জীবন ঈমান শক্তিশালী করার এক অনন্য দৃষ্টান্ত এবং সত্যিকার মারেফাত হলো অন্তরের উপলব্ধি ও আল্লাহর পরিচয় লাভ।

May 29, 2026 9:21 AM
মারেফাত কাকে বলে হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-র বিস্ময়কর কারামত সম্পর্কিত ইসলামিক আধ্যাত্মিক ইমেজ
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

মারেফাত কাকে বলে- এটি ইসলামের আধ্যাত্মিক জ্ঞানের এক গভীর স্তর, যা শুধু বই পড়ে নয়, বরং অন্তরের পরিশুদ্ধতা ও আল্লাহর নৈকট্যের মাধ্যমে অর্জিত হয়। মারেফাত কাকে বলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা জানতে পারি, এটি হলো আল্লাহর পরিচয় ও তাঁর নিকটবর্তী হওয়ার বিশেষ জ্ঞান। ওলী আউলিয়াগণের জীবনে এই মারেফাতের অসংখ্য নিদর্শন দেখা যায়। তাঁদের কারামত আমাদের ঈমানকে শক্তিশালী করে। এই প্রেক্ষাপটে হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-র জীবনের একটি বিস্ময়কর ঘটনা মারেফাত কাকে বলে তার বাস্তব রূপ আমাদের সামনে তুলে ধরে, যা শুধু জ্ঞান নয় বরং অন্তরের উপলব্ধির বিষয়

হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-র কারামত

ইসলামি ইতিহাসে ওলী-আউলিয়াদের মধ্যে অন্যতম মহান ওলী ছিলেন হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি।

তেনার একজন মুরিদ বহুদিন তেনার খেদমতে থেকে একদিন জিজ্ঞেস করলেন-

“হুজুর, আমি অনেক দিন আপনার কাছে আছি, কিন্তু এখনো বুঝতে পারিনি- মারেফাত কাকে বলে?”

তখন হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি শান্তভাবে বললেন-

“তুমি কি মারেফাত দেখতে চাও, না শুনতে চাও?”

মুরিদ বলল-

“আমি দেখতে চাই।”

তখন তিনি বললেন-

“আমার ইন্তেকালের পর তুমি আমার জানাজার সময় অপেক্ষা করবে। তুমি দেখবে একজন মুখ ঢাকা ব্যক্তি ঘোড়ায় চড়ে আসবে এবং আমার জানাজা পড়াবে। এরপর তাকে জিজ্ঞেস করবে- মারেফাত কাকে বলে।”

কিছুদিন পর সত্যিই তিনি ইন্তেকাল করলেন।

জানাজার সময় সবাই অপেক্ষা করছিল। হঠাৎ একজন মুখ ঢাকা ব্যক্তি ঘোড়ায় চড়ে এসে জানাজা পড়ালেন।

জানাজা নামাজ শেষে তিনি চলে যাচ্ছিলেন। তখন মুরিদ তাকে থামিয়ে বলল-

“হুজুর, আমার পীর বলেছিলেন আপনার কাছে আমি জানতে পারব—মারেফাত কাকে বলে।”

তখন সেই ব্যক্তি মুখ খুলতেই মুরিদ অবাক হয়ে দেখল—

তিনি স্বয়ং হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি

তিনি শান্তভাবে বললেন-

“এটাই মারেফাত- যা তুমি জানতে চেয়েছিলে।”

এই কারামতের শিক্ষা

  • মারেফাত কাকে বলে- তা শুধু জ্ঞান নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের বাস্তব আধ্যাত্মিক উপলব্ধি
  • আল্লাহর ওলীদের মর্যাদা ও অবস্থান সাধারণ মানুষের বোধ ও দুনিয়ার নিয়মের বাইরে বিশেষ মর্যাদাপূর্ণ
  • মারেফাত কাকে বলে—তা বোঝা যায় ইখলাস, তাওয়াক্কুল এবং অন্তরের পরিশুদ্ধতার মাধ্যমে
  • সত্যিকারের ইলম ও আধ্যাত্মিক জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নৈকট্যে পৌঁছে দেয়
  • ওলী-আউলিয়াদের কারামত প্রমাণ করে যে, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করেন

পরিশেষে

মারেফাত কাকে বলে- এই প্রশ্নের উত্তর শুধু তথ্য নয়, বরং একটি আধ্যাত্মিক উপলব্ধি। হযরত খাজা বাকী বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-র এই কারামত আমাদের শেখায় যে, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বিশেষ জ্ঞান ও মর্যাদা দান করেন

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment