---Advertisement---

প্রতিটি শ্বাস মৃত্যুর পথে এক পদক্ষেপ।

November 3, 2025 5:16 PM
প্রতিটি শ্বাস মৃত্যুর পথে এক পদক্ষেপ।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। 

জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে নতুন সুযোগ। কিন্তু আমরা অনেক সময় ভেবে বসি- এখনো তো হাতে অনেক সময় আছে, মৃত্যু এখনো অনেক দূরে। মাওলা আলী আলাইহিস সালাম এর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি শ্বাসই আসলে মৃত্যুর দিকে একটি পদক্ষেপ

মৃত্যুর পথে এক পদক্ষেপ

একটি ব্যস্ত শহরের প্রান্তে ছিল এক ছোট্ট খানকাহ। আধুনিক পোশাকে বিশ্ববিদ্যালয়ের এক তরুণ একদিন সেখানে ঢুকল। তার মনে ছিল একরাশ বিভ্রান্তি।

সে ভিতরে গিয়ে দেখল, এক প্রবীণ আল্লাহর ওলী শান্তভাবে বাগানে বসে আছেন। তেনার চোখে যেন সময় থমকে আছে।

তরুণ দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল—
— বাবা, আমি জানি জীবন একদিন শেষ হবে। কিন্তু তবুও মনে হয়, এখনো তো অনেক সময় আছে। তাহলে এত তাড়াহুড়ো করে আমল, ইবাদত, তাওবা- এসবের দরকার কী?

আল্লাহর ওলী মৃদু হেসে তাঁর পকেট থেকে একটি ঘড়ি বের করলেন। ঘড়িটির টিকটিক শব্দে তরুণ চুপ হয়ে গেল।

তিনি ঘড়ির দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন—
তুমি জানো, প্রতিটি “টিক” আসলে কী বলছে? এটি বলছে: “তোমার জীবন থেকে এক মুহূর্ত চলে গেল। আর ফিরে আসবে না।”

তারপর তিনি বললেন—
মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন:
মানুষের প্রতিটি নিঃশ্বাস মৃত্যুর দিকে পদক্ষেপ মাত্র।”

তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল—
মানে?

আল্লাহর ওলী তার চোখের দিকে তাকিয়ে বললেন—
তুমি যখন শ্বাস নাও, তখন তুমি জীবনের এক ধাপ অতিক্রম করো। কিন্তু সেই ধাপ আসলে তোমাকে জন্ম থেকে দূরে সরিয়ে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে। তুমি ভাবছো সামনে সময় আছে, অথচ সময় তো পিছনে ফুরিয়ে যাচ্ছে। প্রতিটি শ্বাসই তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে

তরুণ স্তব্ধ হয়ে গেল। তার অন্তরের ভেতরে নেমে এল গভীর নীরবতা।

আল্লাহর ওলী আবার বললেন—
তুমি যদি জানো, প্রতিটি নিঃশ্বাসই মৃত্যুর পথে একটি পদক্ষেপ, তাহলে বলো, আজ তুমি কী প্রস্তুতি নিয়েছো? আজ তুমি কী এমন আমল করেছো, যা তোমার শেষ নিঃশ্বাসকে শান্তি দেবে?

তরুণের চোখে পানি চলে এল। সে বলল—
— বাবা, আমি বুঝতে পেরেছি। আমি সময়কে খরচ করছি, অথচ বুঝিনি সময়ই আমার জীবন। আজ থেকেই আমি বদলাতে চাই

আল্লাহর ওলী তাঁর কাঁধে হাত রেখে বললেন—
এই সিদ্ধান্তই তোমার জীবনের নতুন সূচনা। মনে রেখো, যে মানুষ প্রতিটি নিঃশ্বাসকে “আমানত” হিসেবে মানে, সে মৃত্যুকে ভয় পায় না- বরং মৃত্যুর আগেই নিজেকে প্রস্তুত করে

পরিশেষে

মাওলা আলী আলাইহিস সালাম এর বানী আমাদের শেখায়- প্রতিটি শ্বাস হলো মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। মৃত্যু দূরে নয়, প্রতিটি মুহূর্তেই সে আমাদের কাছাকাছি আসছে। তাই যে মানুষ প্রতিটি শ্বাসকে মূল্যবান ভাবে, তার শেষ শ্বাস হবে শান্তি ও আলোর শ্বাস

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment