দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
আজও কিছু মানুষ এমন কথা বলতে সাহস করে –
“নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানেন না!”
তাদের কাছে কিছু প্রশ্ন –
যিনি বেহেশত দেখেছেন, দোজখ দেখেছেন, ফেরেশতাদের দেখেছেন,
এমনকি আল্লাহকেও দেখেছেন –
তেনার কাছে গায়েব বলে আর কিছু থাকতে পারে কি?
চলুন জেনে নিই, দয়াল বাবা জালালী মাওলা এই বিষয়ে কী বলেছেন –
তেনার বাণী থেকে নিজের জ্ঞানকে আরও আলোকিত করি।
দয়াল বাবা জালালী মাওলা বলেন-
বেহেশত গায়েব কিনা?
আমরা কেউ বেহেশত দেখি নাই।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং বেহেশতের মধ্যে প্রবেশ করেছেন।
তাহলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে বেহেশত কি গায়েব?
আমরা কেউ আল্লাহকে দেখিনি।
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শরিয়তে মোহাম্মদিতে আল্লাহকে দশবার দেখেছেন।
তাহলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে আল্লাহ কি গায়েব?
ফেরেশতা গায়েব কিনা?
আমরা কেউ ফেরেশতা দেখি নাই।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিবরাইলের সাথে কথা বলেছেন,
মিকাইল আলাইহিস সালাম এর সাথে কথা বলেছেন,
ইসরাফিল আলাইহিস সালাম এর সাথে কথা বলেছেন,
এমনকি আজরাইল আলাইহিস সালাম এর সাথেও কথা বলেছেন।
জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে আসতেন, নবীজির সঙ্গে কথা বলতেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে ফেরেশতা কি গায়েব?
পরিশেষে
দয়াল বাবা জালালী মাওলা বলেন –
“নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফেরেশতা দেখলো, দোজখ দেখলো, বেহেশত দেখলো, আল্লাহ দেখলো; নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গায়েব বলে কিছু আছে কি?
তবু তারা বলে – ‘নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গায়েবের একটি কথাও জানেন না।’
তারা কত বড় বেত্তমিজ!”







