কোন সাধনে পায়িব দিদার আরে ও মুর্শিদ চাঁন আমার কোন সাধনে পায়িব দিদার!!

কোন সাধনে পায়িব দিদার আরে ও মুর্শিদ চাঁন আমার কোন সাধনে পায়িব দিদার!!
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

দয়াল বাবা জালালী মাওলার আধ্যাত্মিক গান – “কোন সাধনে পায়িব দিদার, আরে ও মুর্শিদ চাঁন আমার” – এটি শুধু একটি গান নয়, বরং এক হৃদয়ের গভীর আর্তনাদ। এই গানে প্রকাশ পেয়েছে এক অনুসন্ধানী হৃদয়ের তৃষ্ণা, মুর্শিদের প্রতি নিখাদ প্রেম ও অগাধ বিশ্বাস, আর আত্মশুদ্ধির অনন্ত আকাঙ্ক্ষা। চলুন, শুনে নিই সেই হৃদয়ের আর্তস্বর।

কোন সাধনে পায়িব দিদার আরে ও মুর্শিদ চাঁন আমার
— দয়াল বাবা জালালী মাওলা

কোন সাধনে পায়িব দিদার
আরে ও মুর্শিদ চাঁন আমার
কোন সাধনে পায়িব দিদার!!

কোথায় হইতে আইলাম গো আমি
দরদীগো কেবা আমার জগত গো স্বামী
এযে চিনার ভাগ্য হইলো না আমার
আরে ও মুর্শিদ চাঁন আমার
কোন সাধনে পায়িব দিদার

আমি লইয়া আইলাম ষোল গো আনা
দরদীগো ব্যপার করিতেগো ধুনা
এইযে সব খোয়াইলাম কাম সাগরের পার
আরে ও মুর্শিদ চাঁন আমার
কোন সাধনে পায়িব দিদার

এখন অবেলাতে ধরলাম গো পাড়ী
ধরদীগো বেলা আছে দন্ড গো ছাড়ী
এইযে মুক্তি পেতে চায় জালালী তোমার
আরে ও মুর্শিদ চাঁন আমার
কোন সাধনে পায়িব দিদার!!

পরিশেষে

সত্য মুক্তি ও মাওলার দিদার শুধুই মুর্শিদের নূরের পথে সাধনার মধ্যে লুকিয়ে আছে।

👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন

© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।

💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment