দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
ইসলামী জ্ঞানচর্চা ও আধ্যাত্মিক উপলব্ধির জগতে পীর ও আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কোরআন ও হাদীসের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন এবং সঠিক পথের দিশা দেখান। কিন্তু বাস্তব সমাজে দেখা যায়, অনেকেই এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন। দয়াল বাবা জালালী মাওলা তেনার গভীর আধ্যাত্মিক বয়ানে পীর ও আলেম সমাজকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রদান করেছেন, যেখানে তিনি কোরআন বোঝার সত্যিকারের বাস্তবতা তুলে ধরেছেন। তেনার বক্তব্য অনুযায়ী, জ্ঞানের পরিমাণ নয় বরং উপলব্ধি ও অন্তর্দৃষ্টি-ই হলো আসল বিষয়। এই শিক্ষা শুধুমাত্র সমালোচনা নয়, বরং আত্মশুদ্ধি ও সংশোধনের আহ্বান। বর্তমান যুগে ধর্মীয় জ্ঞানের সঠিক প্রয়োগ এবং কোরআনের গভীর অর্থ অনুধাবন করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তেনার বার্তা আমাদের চিন্তা ও আত্মসমালোচনার দরজা খুলে দেয়।
পীর ও আলেমদের জন্য দয়াল জালালী মাওলার গুরুত্বপূর্ণ বার্তা
দয়াল বাবা জালালী মাওলা যখন মাহফিলে কোরআনের তাফসির পেশ করতেন, তখন তিনি গভীর গুরুত্বসহকারে বলতেন-
“বন্ধুরা, আমার অনুরোধ থাকবে, গভীর মনোযোগ দিন। গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন ও হাদিস বোঝা বড় দুষ্কর। প্রতি ৭৩ (তিয়াত্তর) জন পীরের মধ্যে ৭২ (বাহাত্তর) জন পীর কোরআন বোঝে না। প্রতি ৭৩ (তিয়াত্তর) জন মৌলভির মধ্যে ৭২ (বাহাত্তর) জন মৌলভি কোরআন বোঝে না।”
“এই জন্য আমি মাঝে মাঝে আলেমদের অনুরোধ করি- দূরে থাকুন বা কাছে থাকুন, আলেমরা দিবেন গভীর মনোযোগ। এই মর্মে আমার ভূল সংশোধন করার জন্য। আমি যদি অপব্যাখ্যা করি, ভুল ব্যাখ্যা করি, তাহলে আমার হাশর বরবাদ হবে। ওলামায়ে দ্বীন যদি জেনে ধরেন না-দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, আমি কিয়ামতে আলেমদের ছাড়ব না।”
“আমি বলবো, মাবুদ জনসমুদ্রে, আমি কোরআন ও হাদীসের অপব্যাখ্যা দিয়েছি। ওলামায়ে দ্বীন আমার ভূল ধরেননি। তখন কিন্তু আপনারা জামিন পাবেন না। নচেৎ, যদি আমি সঠিক সন্ধান দেই, সেটা গ্রহণ করুন এবং ঈমান-আকিদাকে একবার দুরস্ত করুন। মোহাব্বতে একবার বলুন-‘আলহামদুলিল্লাহ।’”
পরিশেষে
দয়াল বাবা জালালী মাওলার এই সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো আত্মসংশোধন, সত্য উপলব্ধি এবং কোরআন- হাদীসের সঠিক জ্ঞান অর্জনের প্রতি মানুষকে জাগ্রত করা। পীর ও আলেম সমাজ যেন নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সত্যের পথে অটল থাকেন-এটাই তেনার গভীর আধ্যাত্মিক আহ্বান।










