দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির “খাতুনে জান্নাত ফাতেমা জননী” কবিতায় তিনি খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহাস সালাম এর মহিমা, করুণা ও আধ্যাত্মিক শক্তিকে গভীর শ্রদ্ধায় ফুটিয়ে তুলেছেন। তিনি মা ফাতেমার উজ্জ্বল চরিত্রকে মুসলিম নারীদের জন্য প্রেম, শান্তি ও মুক্তির চিরন্তন প্রেরণা হিসেবে উপস্থাপন করেছেন- যেন তেনার পবিত্র জীবনই হয় নারীর আত্মিক জাগরণের দিশারী। আসুন, জানি তেনার সেই ইসলামী সংগীতটি।
খাতুনে জান্নাত ফাতেমা জননী
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি
খাতুনে জান্নাত ফাতেমা জননী
বিশ্ব-দুলালী নবী নন্দিনী,
মদিনাবাসিনী পাপতাপ নাশিনী,
উম্মত-তারিণী আনন্দিনী।
সাহারার বুকে মাগো তুমি মেঘ-মায়া,
তপ্ত মরুর প্রাণে স্নেহ-তরুছায়া;
মুক্তি লভিল মাগো তব শুভ পরশে,
বিশ্বের যত নারী বন্দিনী।
হাসান হোসেনে তব উম্মত তরে, মাগো,
কারবালা প্রান্তরে দিলে বলিদান,
বদলাতে তার রোজ হাশরের দিনে,
চাহিবে মা, মোর মত পাপীদের ত্রাণ।
এলে পাষাণের বুকে চিরে নির্ঝর সম,
করুণার ক্ষীরধারা আবে-জমজম;
ফিরদৌস হ’তে রহমত বারি ঢালো,
সাধ্বী মুসলিম গরবিনী।
পরিশেষে
মা ফাতেমা আলাইহাস সালাম সেই করুণার উৎস, যেনার প্রেম ও দয়ার ছায়ায় প্রতিটি মুমিন আত্মা খুঁজে পায় মুক্তি ও শান্তি।










