নাম মোহাম্মদ বোল রে মন – কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।

নাম মোহাম্মদ বোল রে মন - কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির “নাম মোহাম্মদ বোল রে মন” গানে তিনি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নামের মহিমা ও আধ্যাত্মিক গুরুত্ব ফুটিয়ে তুলেছেন। কবি দেখিয়েছেন, নবীজির নাম শুধু মানুষের হৃদয়ে নয়, প্রকৃতির প্রতিটি অণু-পরমাণু, চাঁদ-তারা, ফুল, নদী, সমুদ্র, বাতাস ও বর্ষার ধারা পর্যন্ত সর্বত্র প্রতিধ্বনিত হয়। তাঁর নামের উচ্চারণে আছে প্রশান্তি, সৌন্দর্য ও অন্তর্গত আনন্দ- যা বিশ্বাসী হৃদয়কে আলোকিত করে। আসুন, জানি তেনার সেই ইসলামী সংগীতটি।

নাম মোহাম্মদ বোল রে মন
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি

নাম মোহাম্মদ বোল রে মন, নাম মোহাম্মদ বোল,
যে নাম নিয়ে চাঁদ-সিতারা আসমানে খায় দোল।।

পাতায় ফুলে যে নাম আঁকা,
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিয়ে হাসীন ঊষার রাঙ্গে রে কপোল।।

যে নাম গেয়ে ধায় রে নদী,
যে নাম সদা গায় জলধি,
যে নাম বহে নিরবধি পবন হিল্লোল।।

যে নাম বাজে মরু সাহারায়,
যে নাম বাজে শ্রাবণ ধারায়,
যে নাম চাহে কাবার মসজিদ, মা আমিনার কোল।

পরিশেষে

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র নাম সর্বত্র ছড়িয়ে আছে, যা প্রকৃতি ও হৃদয়কে আধ্যাত্মিক আনন্দ ও প্রশান্তিতে ভরে তোলে।

👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন

© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।

💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment