---Advertisement---

ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর – কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।

October 24, 2025 3:40 PM
ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর - কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত “ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর” মদিনার পবিত্র স্থানগুলোর স্মৃতিবিজড়িত পথ অনুসন্ধানের আবেগ প্রকাশ করে। তিনি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শৈশব এবং ধ্যানের স্থানগুলো জানতে চেয়ে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আসুন, ইসলামী সংগীতটি সম্পর্কে জানি

ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি

ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর
খেলত ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর।।

হাসান হোসেন খেলত কোথায় কোন সে খেজুর বনে
পাথর-কুচি কাঁকর ল’য়ে দুম্বা শিশুর সনে
সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর।।

মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা
দেখিয়ে দে সে বেহেশত আমায় রাখ রে আমার কথা;
তোর প্রথম কোথায় আজান-ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর।।

কোন পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী
কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবি’
তুই কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজীর গোর।।

পরিশেষে

মদিনার প্রতিটি পবিত্র স্থান নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের স্মৃতি ও ছোঁয়া ভক্তের হৃদয়ে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জাগিয়ে তোলে

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment