একটি পুরো রাত জেগে দেখো: মাওলানা জালালউদ্দিন রুমির এক অমর মরমী কবিতা।

একটি পুরো রাত জেগে দেখো হলো সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি-এর এক অমর উপহার। ক্ষণস্থায়ী দুনিয়ার আরামের ঘুম বিসর্জন দিয়ে রাতের নিভৃতে কীভাবে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রদর্শিত পথে খোদা প্রেমের আলোয় নিজের আত্মাকে জ্যান্ত করা যায়, তা জানুন এই পোস্টে।

July 17, 2026 4:49 AM
একটি পুরো রাত জেগে দেখো মাওলানা জালালউদ্দিন রুমির এক অমর মরমী কবিতা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

একটি পুরো রাত জেগে দেখো— বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি-এর পক্ষ থেকে মানবজাতির জন্য এক অনন্য ও অমূল্য আধ্যাত্মিক উপহার। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষা ও সুন্নাহ অনুযায়ী, রাতের নিস্তব্ধতায় মাবুদের দরবারে চোখের পানি ফেলে কান্নাকাটি করার যে কত বড় মাহাত্ম্য ও কুদরত রয়েছে, তারই মরমী প্রতিফলন ঘটেছে এই পবিত্র কবিতায়। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি ক্ষণস্থায়ী দুনিয়ার আরামের ঘুম বিসর্জন দিয়ে রাতকে খোদাতায়ালার নৈকট্য লাভ এবং খোদা প্রেমের মহাসমুদ্রে ডুব দেওয়ার এক সুবর্ণ সুযোগ হিসেবে দেখিয়েছেন। মানুষের ঘুমন্ত আত্মাকে জিকির ও ধ্যানের আলোয় এক সেকেন্ডে জাগিয়ে তোলার মতো এই মরমী কবিতা এবং এর ভেতরের আধ্যাত্মিক হাকিকত নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভক্তিপূর্ণ পোস্ট, যা পাঠ করলে যেকোনো আশেক ও ঈমানদারের অন্তর খোদা প্রেমে ব্যাকুল হয়ে উঠবে

একটি পুরো রাত তুমি জেগে থেকে দেখো।

— মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি

একটি পুরো রাত তুমি জেগে থেকে দেখো
রাতের নিস্তব্ধতাতে বাহিত হয় ঈশ্বরের অপার অনুগ্রহ।
যদি তুমি স্রষ্টার ধ্যানে জেগে থাকতে পারো পুরো একটি রাত,
দেখবে তখন অমূল্য কিছু যেনো আসতে চাইছে তোমার কাছে।

তুমি পেতে পারো রাতের নিভৃত সূর্য হতে উষ্ণতার দোলা,
ভোরের স্নিগ্ধতা উপভোগের জন্য, চোখ দুটোকে রাখতে হবে খোলা।

চেষ্টা করে দেখো আজকের রাতটিতে,
ঘুমন্ত চোখের সাথে বিরোধিতা করতে,
তোমার মাথাকে আজ ফেলোনা বিছানায়,
বেহেশতি খয়রাতির জন্য থাকো প্রতিক্ষায়।

রাত হলো স্রষ্টার প্রদত্ত সব উপঢৌকনের বাহক
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অলৌকিক ভ্রমণে গিয়েছিলেন মেরাজের সেই পবিত্র রাতে,
যখন তিনি ডাক শুনেছিলেন সেই মহিমান্বিত কন্ঠস্বরের,
যখন তিনি উঠে গিয়েছিলেন সাত আছমানের উপরে।

দিনের বেলা হলো উপার্জনের জন্য,
আর রাত হলো কেবল ঐশ্বরিক ভালোবাসার জন্যে।
সাধারণ মানুষেরা হয় দ্রুত নিদ্রাতে নিমগ্ন,
কিন্তু প্রেমিকেরা হয় সারা রাত ঈশ্বরের সাথে কথাতে মগ্ন।

সারা রাতভর একটি কন্ঠস্বর ডাকতে থাকে তোমাকে,
মহামূল্যবান সেই সময়টি জেগে উঠতে বলে তোমাকে।

যদি তুমি হারিয়ে ফেলো তোমার সুযোগ এখন,
তবে তোমার দেহটিকে পেছনে ফেলে যাবে যখন,
তোমার আত্মাটি হবে তখন পরিতাপে ভরা,
কারণ মৃত্যুর পরের জীবন হতে যাবেনা আর ফেরা

পরিশেষে

একটি পুরো রাত জেগে দেখো- এই কতিবার মূল কথা হলো আত্মশুদ্ধি। যে জেগে থাকে ভালোবাসায়, সে-ই খোদার নূরে জেগে ওঠে। মহান আল্লাহ আমাদের দুনিয়ার মোহ পরিহার করে রাতের নিভৃতে তাঁর প্রেমে মগ্ন হওয়ার এবং নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি গভীর ভালোবাসায় আমল করার তৌফিক দান করুন। আমীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment