ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ – কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।

October 24, 2025 4:26 PM
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ - কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” মুসলিম উম্মাহকে ঈদের আসল মানে বুঝতে শেখায়। এতে রমজানের পবিত্রতা, আত্মশুদ্ধির গুরুত্ব এবং ঈদের আনন্দ সুন্দরভাবে ফুটে উঠেছে- যা সংযম ও ত্যাগের ফল হিসেবে আসে। আসুন, তেনার হৃদয় ছোঁয়া এই ইসলামী সংগীতটি শুনি

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ,
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী,
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ,
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা,
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

পরিশেষে

রমজানের ত্যাগ ও আত্মশুদ্ধির পর ঈদ আমাদের শেখায় দান, ক্ষমা ও প্রেমের আলো ছড়িয়ে মানবতার সাথে মিলনের

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment