দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী গান “তোরা দেখে যা আমিনা মায়ের কোলে” দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনের অলৌকিক মহিমা তুলে ধরে। তাঁর আগমনে চাঁদ-সূর্য আলোকিত হয়, ফেরেশতারা দরুদ পড়ে, আর বেহেশতের দরজা খুলে যায়। আসুন, জানি সেই অতুলনীয় ইসলামী সংগীতটি।
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।।
কূল মখ্লুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ
কলেমা শাহাদাতের্ বাণী ঠোঁটে, কে এলা ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ
আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে, কে এলা ঐ
পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশ্তে সব দুয়ার খোলে।।
মানুষে মানুষের অধিকার দিল যে-জন
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ কহিল যে-জন,
মানুষের লাগি’ চির-দীন্ বেশ ধরিল যে-জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে-জন
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত-মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব-নিখিল্ মুক্তি-কলোরোলে।।
পরিশেষে
দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুক্তির বার্তা নিয়ে এসেছেন। তেনার শুভ আগমনে সৃষ্টি জগত জুড়ে শান্তি ও কল্যাণের পথ প্রশস্ত হয়েছে।










