দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত “তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম” নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নামের মাহাত্ম্য ও আধ্যাত্মিক গুরুত্ব ফুটিয়ে তুলেছে। নবীজির নাম স্মরণ করলেই আল্লাহর বাণীর গভীরতা উপলব্ধ হয়, এটি পথপ্রদর্শক হয়ে মানুষকে আলোর স্রোতে ভাসিয়ে খোদার সান্নিধ্যে পৌঁছে দেয়। আসুন, জানি তেনা্র এই অনন্য ইসলামী সংগীতটি।
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম।
ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম –
মুর্শিদ মোহাম্মদের নাম।।
ঐ নামেরি রশি ধ’রে যাই আল্লার পথে,
ঐ নামেরি ভেলা ধ’রে ভাসি নূরের স্রোতে,
ঐ নারেরি বাতি জ্বেলে দেখি আরশের মোকাম।
মুর্শিদ মোহাম্মদের নাম।।
ঐ নামের দামন ধ’রে আছি আমার কিসের ভয়,
ঐ নামের গুনে পাব (আমি) খোদার পরিচয়,
তাঁর কদম মোবারক যে আমার বেহেশ্তী তাঞ্জাম।
মুর্শিদ মোহাম্মদের নাম।।
পরিশেষে
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র নামই তৌহিদের আলো, যা মানুষকে খোদার পথে পৌঁছে দেয়।










