দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত “ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়” নূর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনের মাহাত্ম্য তুলে ধরে। শিশু নবীজি আমিনা মায়ের কোলে দোলেন, তেনার মুখ থেকে ছড়ায় সত্য ও ইসলামি বাণী, পৃথিবী আলোর ঝলকে ভরে ওঠে, আর জুলুম ও অন্যায়ের অন্ধকার মিলিয়ে যায়। আসুন, পরিচিত হই কাজী নজরুল ইসলামের এই অনন্য ইসলামী সংগীতের সঙ্গে।
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর আকাশ বাতাস, দেখ্বি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্তে আজ, জয় করিল দিলরে লাজ,
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ্ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী,
দুনিয়া হতে বে-ইনসাফী, জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম,
জীন, পরী, ফেরেশ্তা সালাম জানায় নবীর পায়।।
পরিশেষে
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শুভ আগমন পৃথিবীকে আলো, শান্তি ও দয়া দিয়ে ভরে তুলে আর সব পাপ ও অন্যায়কে দূর হয়ে যায়।










