মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে – কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।

October 24, 2025 3:51 AM
মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে - কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির “মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে” নবীপ্রেমের এক অনন্য শিল্পরূপ। এই ইসলামী সংগীতে  তিনি বুলবুলি, গোলাপ, চাঁদ ও ভ্রমরের প্রতীকে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। ইসলামী দৃষ্টিতে এটি শুধু একটি সংগীত নয়, বরং ঈমানের উষ্ণতা জাগানো এক আধ্যাত্মিক আহ্বান- যা মুমিন হৃদয়ে নবীর প্রেমের আলো প্রজ্বলিত করে। আসুন, জানি তেনার সেই ইসলামী সংগীতটি।

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কি রে তোর কন্ঠের গান এমন মধুর লাগে।।
ওরে গোলাব নিরিবিলি
বুঝি নবীর কদম ছুঁইয়েছিলি
তাই তাঁর কদমের খোশবু আজ ও তোর আতরে জাগে।।

মোর নবীরে লুকিয়ে দেখে
তাঁর পেশানীর জ্যোতি মেখে
ওরে ও চাঁদ, রাঙ্গলী কি তুই গভীর অনুরাগে।।

ওরে ভ্রমর, তুই কি প্রথম
চুমেছিলি নবীর কদম,
আজও গুনগুনিয়ে সেই খুশী কি জানাস রে গুলবাগে।।

পরিশেষে

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রেমই সেই চিরন্তন সুর, যা সমগ্র সৃষ্টিকে মধুরতায় ও নূরের আলোয় ভরিয়ে তোলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment