মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে।

October 30, 2025 5:51 PM
মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি এই ইসলামী সংগীতে নূর নবীজি ﷺ-এর প্রতি তাঁর গভীর প্রেম ও ভক্তি প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, নবীজি ﷺ-এর নাম যতবার মনে করি, মন ততবার শান্তি ও আনন্দে ভরে যায়। এই নামই জীবনের সুখ, শান্তি ও আধ্যাত্মিক ভরসার একমাত্র আশ্রয়। চলুন শুনি সেই হৃদয়স্পর্শী সংগীতটি।

মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে।
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি

মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে।
নামে এত মধু থাকে, কে জানিত আগে॥
ওই নামেরই মধু চাহি
মন-ভোমরা বেড়ায় গাহি
আমার ক্ষুধা তৃষ্ণা নাহি
ওই নামের অনুরাগে॥
ও নাম প্রাণের প্রিয়তম
ও নাম জপি মজনুঁ সম
ওই নামে পাপিয়া গাহে
প্রাণের কুসুম-বাগে॥
আমি ওই নামে মুসাফির রাহী
তাই চাই না তখ্‌ত্ শাহানশাহি
নিত্য ও নাম ইয়্যা ইলাহি
যেন হৃদে জাগে॥

পরিশেষে

মোহাম্মদ ﷺ-এর নামেই মন ও প্রাণের সুধা ও আধ্যাত্মিক আনন্দ লুকিয়ে আছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment