মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা – কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।

মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা - কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত “মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা” দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসীম করুণা, শ্রেষ্ঠত্ব ও উম্মতের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসার অনুপম প্রকাশ। নবীজি ﷺ সেই পরম দয়াল, যিনি গুনাহগার উম্মতের মুক্তির জন্য কিয়ামত পর্যন্ত অশ্রু ঝরাবেন এবং তৃষ্ণার্ত উম্মতের জন্য তহুরার পানীয় হাতে অপেক্ষা করবেন। আসুন, জানি তাঁর সেই অনুপ্রেরণাময় ইসলামী সংগীতটি।

মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি

মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা
তুমি বাদশারও বাদশাহ কামলিওয়ালা।।

পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
হ’ল পূন্য বেহেশতী নূরে উজালা।।

গুনাহগার উম্মত লাগি’ তব
আজো চয়ন নাহি, কাঁদিছ নিরালা।।

কিয়ামতে পিয়াসী উম্মত লাগি,
দাড়ায়ে র’বে লয়ে তহুরার পিয়ালা।।

জ্বলিবে হাশর দিনে দ্বাদশ রবি,
নফসি নফসি কবে সকল নবী
ইয়া উম্মতি ইয়া উম্মতি একেলা তুমি,
কাঁদিবে খোদার পার আর্শ চুমি’-
পাপী উম্মত ত্রান তব জপমালা।।

করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান,
তব গুণ গাহিল খোদ আল্লাহতায়ালা।।

পরিশেষ

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই পরম দয়াল, যেনার প্রেম ও করুণায় সমগ্র সৃষ্টিজগত আলোকিত।

👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন

© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।

💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment