---Advertisement---

রাগের আগুন নেভানোর পথ: আল্লাহর অলির শিক্ষা।

November 3, 2025 5:00 PM
রাগের আগুন নেভানোর পথ: আল্লাহর অলির শিক্ষা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। 

মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক প্রবৃত্তি। তবে রাগ যদি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে, তখন তা সম্পর্ক নষ্ট করে, হৃদয় অশান্ত করে তোলে। অথচ ক্ষমাই পারে মানুষকে শান্তি, প্রশান্তি ও ভালোবাসার আসনে পৌঁছে দিতে। আজ আমরা জনব আল্লাহর অলীর শিক্ষায় কিভাবে একজন  রাগী যুবকের জীবন পাল্টে দেয়

রাগ থেকে শান্তি

একটা শান্ত গ্রাম। গ্রামের মানুষ সবাই মিলেমিশে সুখে-শান্তিতে থাকে। তবে গ্রামের এক যুবক ছিল একটু আলাদা। সে ছিল প্রবল রাগী স্বভাবের। কারও সামান্য ভুল দেখলেই সে চিৎকার-চেঁচামেচি শুরু করে দিত। বাজারে দরদাম করতে গেলেও অকারণ ঝগড়া বাঁধিয়ে ফেলত। ফলে গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করল।

একদিন গ্রামের খানকাহে আগমন হলো একজন আল্লাহর অলির। গ্রামবাসী তেনাকে দেখতে ও দোয়া নিতে ছুটে গেল। সেই রাগী যুবকও উপস্থিত হলো, তবে এক ভিন্ন উদ্দেশ্যে- রাগ কমানোর উপায় জানতে

আল্লাহর অলি যুবককে দেখেই মিষ্টি হেসে বললেন-

 আল্লাহর অলি:
— যুবক, তুমি কি নিজের রাগ কমাতে এখানে এসেছ?

যুবক (লাজুক হাসি দিয়ে):
— বাবা, আমার মনে শান্তি নেই। ছোটখাটো বিষয়েও প্রচণ্ড রাগ হয়।

আল্লাহর অলি:
— তুমি নিজের আগুনে নিজেকেই পোড়াচ্ছ। জানো তো, আগুন নিভাতে কী দরকার?

যুবক:
— কী দরকার, বাবা?

আল্লাহর অলি: (হাসিমুখে):
— পানি। আর মানুষের জীবনে সেই পানি হলো ক্ষমা।

যুবক:
— বাবা, আমি তো সহজে রাগ করি। ক্ষমা করব কীভাবে?

আল্লাহর অলি:
— মনে রেখো, রাগ মানুষকে ধ্বংস করে, কিন্তু ক্ষমা মানুষকে মহৎ করে তোলে।

যুবক (উদ্বিগ্নভাবে):
— কিন্তু রাগ ছাড়া কি নিজেকে রক্ষা করা যায়, বাবা?

আল্লাহর অলি:
— যখন তুমি ক্ষমা করবে, তখন দেখবে হৃদয় হালকা হয়ে গেছে। অন্তর শান্তিতে ভরে উঠবে। আর মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে।

যুবক:
— বাবা, আমি কীভাবে শুরু করব?

আল্লাহর অলি:  (মিষ্টি হাসি দিয়ে):
— সহজ উপায় আছে। কেউ যদি তোমাকে রাগানোর চেষ্টা করে, মনে মনে বলো- “ভাই, আমি তোমাকে ক্ষমা করলাম।” এভাবে প্রতিবার ক্ষমা করতে থাকলে দেখবে, তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নিয়েছে। তোমার কাজ হবে সেই শান্তিকে ধরে রাখা।

এরপর থেকে যুবক নিজের জীবন পাল্টে ফেলল। ধীরে ধীরে রাগের আগুন নিভে গেল, আর তার হৃদয়ে প্রতিষ্ঠা পেল স্থায়ী শান্তি। গ্রামের মানুষ আবার তার সঙ্গে মিশতে শুরু করল, আর সে হয়ে উঠল এক ভদ্র, উদার ও প্রিয় মানুষ।

পরিশেষে

রাগ মানুষকে দুর্বল করে, কিন্তু ক্ষমা মানুষকে শক্তি ও মর্যাদা দেয়। রাগ সাময়িক প্রতিশোধ আনতে পারে, কিন্তু ক্ষমা এনে দেয় স্থায়ী প্রশান্তি। তাই জীবনে শান্তি চাইলে, আমাদের শিখতে হবে ক্ষমা করতে- যেমন আল্লাহর অলির শিক্ষায় সেই যুবক তার ভেতরের রাগ জয় করেছিল

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment