দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির ইসলামী সংগীত “ইয়া মোহাম্মদ, বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও” ভক্তের অন্তরের আকুতি প্রকাশ করে। এতে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরণে দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে মুক্তি এবং নবীজির নামকে পরকালের মুক্তির নৌকা হিসেবে গ্রহণ করার কথা বর্ণিত হয়েছে। আসুন, জানি সেই অনন্য ইসলামী সংগীতটি।
ইয়া মোহাম্মদ, বেহেশেত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
— কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি
ইয়া মোহাম্মদ, বেহেশেত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও।।
পীর মুর্শীদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস-যামী,
তোমারই নাম হউক হজরত আমার পরপারের নাও।।
অর্থ-বিভব-যশ-সম্মান চেয়ে চেয়ে নিশিদিন
দুঃখে শোকে জ্ব’লে মরি পরান কাঁদে শ্রান্তিহীন।
আল্লা ছাড়া ত্রিভুবনে, শান্তি পাওয়া যায় না মনে
কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজী রাহ্ বাতাও।।
পরিশেষে
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরণেই দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে মুক্তি ও চিরশান্তি লাভের পথ নিহিত।
👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন
© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।
💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host





