নবীজির পিতা মাতার ঈমান
নূর নবীজি ﷺ এর পিতা-মাতা নিঃসন্দেহে জান্নাতী: পবিত্র কুরআন ও হাদিসের আলোয় উগ্র বাতিল ফেরকার ভ্রান্ত আকিদা খণ্ডন।
উগ্র বাতিল ফেরকারা কিছু খণ্ডিত হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ মুসলমানদের গোমরাহ করতে চায়। অথচ পবিত্র কুরআন, তাফসীরে কাবীর ও সহীহ মুসলিমের অকাট্য দলিলে প্রমাণিত যে- নূর নবীজি ﷺ-এর সম্মানিত পিতা-মাতা জাহেলিয়াতের তামাম অপবিত্রতা থেকে মুক্ত, তাওহীদপন্থী মোয়াহ্হেদ মুমিন এবং নিঃসন্দেহে জান্নাতী আভিজাত্যের সর্বোচ্চ সিংহাসনে আসীন।





