---Advertisement---

কোরআনের ঊর্ধ্বে মানুষ নাকি কোরআনই পথপ্রদর্শক? দয়াল বাবা জালালী মাওলার ব্যাখ্যা ও বিশ্লেষণ।

দয়াল বাবা জালালী মাওলার ব্যাখ্যা ও বিশ্লেষণের আলোকে কোরআনের ভূমিকা ও মানুষের বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়েছে। “কোরআনের ঊর্ধ্বে মানুষ নাকি কোরআনই পথপ্রদর্শক?” এই প্রশ্নকে কেন্দ্র করে বিষয়টির গভীর দিক উন্মোচন করা হয়েছে, যা পাঠকের চিন্তাশীল দৃষ্টিভঙ্গি বাড়াতে সহায়তা করে।

May 6, 2026 3:17 PM
“কোরআনের ঊর্ধ্বে মানুষ নাকি কোরআনই পথপ্রদর্শক বিষয়ে দয়াল বাবা জালালী মাওলার ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক ইসলামিক আলোচনা”
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

আমরা জানি, কোরআনে মানুষের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক প্রশান্তি অর্জনের জন্য অসংখ্য উপদেশ রয়েছে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্যও এতে সুস্পষ্ট নিয়মকানুন ও নীতি নির্ধারিত আছে। কোরআন মানুষের জীবনের কঠিন মুহূর্তে পথপ্রদর্শক হিসেবে কাজ করে, মনকে প্রশান্তি দেয় এবং হৃদয়ে আধ্যাত্মিক শক্তি যোগায়। এটি মানবজীবনের জন্য এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে দিকনির্দেশনা প্রদান করে।

কোরআনের এই গভীর শিক্ষা ও বহুমাত্রিক ভূমিকা নিয়ে যুগে যুগে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ উঠে এসেছে। বিশেষ করে “কোরআনের ঊর্ধ্বে মানুষ নাকি কোরআনই পথপ্রদর্শক? এই প্রসঙ্গটি আলোচনাকে আরও বিস্তৃত ও চিন্তাশীল মাত্রা দিয়েছে। এখানে কোরআনের দিকনির্দেশনা এবং মানুষের বাস্তব জীবনে তার প্রয়োগের সম্পর্ককে নতুনভাবে তুলে ধরা হয়েছে, যা বিষয়টি গভীরভাবে অনুধাবনে সহায়তা করে।

কোরআনের ব্যাখ্যা ও দয়াল বাবা জালালী মাওলার দৃষ্টিভঙ্গি

দয়াল বাবা জালালী মাওলা মানুষের চেতনাকে জাগ্রত করতে সত্যের আয়নায় কোরআনের গভীর তাৎপর্য তুলে ধরেছেন। তিনি বলেন, যদিও কোরআনে সকল বিষয়ের ওপর সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে, তবুও কোরআন নিজে কোনো সমস্যার সমাধান দেয় না; বরং মানুষ কোরআনের আইন, নীতি ও শিক্ষা অনুসরণ করে সমাধানের পথ খুঁজে নেয়। দয়াল বাবা জালালী মাওলা কেন এমন কথা বললেন? এই কথার অন্তর্নিহিত অর্থই বা কী? আসুন, বিষয়টি গভীরভাবে অনুধাবন করে নিজের জ্ঞান ও আত্মচেতনাকে আরও সমৃদ্ধ করি।

কোরআন: ধর্ম নয়, বরং একটি ধর্মগ্রন্থ

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

“ওয়ালে লেখা আছে, ‘সমস্যার সমাধান দিতে পারে আল-কোরআন।’ এই কথাটি পেলেন কোথায়? এই অপব্যাখ্যা কেন লিখলেন? এখনও তো বাংলাদেশে আলেম আছেন!”

তিনি আরও বলেন, “কোরআন তো আমার ধর্ম নয়। কোরআন যদি ধর্ম হতো, তাহলে আমাকে ধার্মিক বানাতো। যদি বলেন, ‘জালালী সাহেব, কোরআন কী?’- আমি বলব, কোরআন হলো ধর্মগ্রন্থ, ধর্ম নয়।”

সিফফিনের ঐতিহাসিক ঘটনা ও ব্যাখ্যা

দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“এটা তো সিফফিনের ঘটনা। কোরআন শরীফ তিরের আগায় গেঁথে তারা সিফফিনে গিয়ে মাওলা আলীর সঙ্গে মোকাবিলা করেছিল। তখন তারা দাঁড়িয়ে বলল, ‘আলী, কোরআন সমাধান দেবে।’
মাওলা আলী বললেন, ‘কাটো তাদের।’
একদল তখন বলল, ‘হুজুর, আপনি কি কোরআন মানেন না?’
মাওলা আলী বললেন, ‘কোরআন মানি।’
তারা বলল, ‘কোরআন মানলে কাটেন কেন?’
মাওলা আলী বললেন, ‘তারা তো কুফরি করে বসেছে। তারা বলে, কোরআন সমাধান দেবে। কিন্তু কোরআন সমাধান দেয় না; কোরআন আইন দেয়, সমাধান দেয় মানুষ। কোরআনের ঊর্ধ্বে মানুষ, মানুষের ঊর্ধ্বে কোরআন নয়।’”

খারিজি গোষ্ঠী সম্পর্কে ফতুয়ায়ে শামির উদ্ধৃতি

দয়াল বাবা জালালী মাওলা বলেন-
“ওই একটি দল, যারা প্রথমে মাওলা আলী কোরআন মানেন না বলে বাহির হয়ে গেছে, তারা হলো খারিজানী ইসলাম। তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ফতুয়ায়ে শামি, জিলদে দুয়াম, পৃষ্ঠা ১৬-এ লেখা আছে- তাদের তাওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। তাদেরকে কাতল করা ইমানদার মুসলমানদের উপর ফরজ।”

পরিশেষে

কোরআন নিজে সমাধান দেয় না, এটি মানুষের জন্য আইন ও নীতি নির্ধারণ করে। মানুষই কোরআনের শিক্ষা অনুসরণ করে সমস্যার সমাধান বের করে। তাই কোরআনের ঊর্ধ্বে মানুষ, মানুষের ঊর্ধ্বে কোরআন নয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment