---Advertisement---

গাউসে পাকের কারামত: মুহূর্তেই বদলে গেলেন ১০০ আলেম।

বাগদাদের ১০০ আলেম গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি-কে কঠিন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করতে এসেছিলেন। কিন্তু তেনার নূরানি তাজাল্লি ও অসাধারণ জ্ঞানের সামনে তাঁরা বিস্মিত হয়ে যান। পরিশেষে সকল প্রশ্নের উত্তর পেয়ে তাঁরা গাউসে পাকের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব স্বীকার করেন।

June 3, 2026 11:09 PM
গাউসে পাকের কারামত—নূরের ঝলকে বদলে গেলেন ১০০ আলেম
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলার প্রিয় ওলী-আউলিয়াগণের অসংখ্য কারামতের ঘটনা বর্ণিত হয়েছে। এসব ঘটনা শুধু মানুষের বিস্ময়ই জাগায় না, বরং ঈমানকে আরও দৃঢ় করতে সাহায্য করে। বিশেষ করে গাউসে পাকের কারামত নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনা রয়েছে। গাউসে পাক এমন একজন মহান আউলিয়া, যেনার জ্ঞান এবং আধ্যাত্মিক মর্যাদা যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে। তেনার জীবনে সংঘটিত বহু অলৌকিক ঘটনা আজও ভক্তদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে

গাউসে পাকের কারামত সমূহের মধ্যে বাগদাদের ১০০ আলেমকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি-এর খ্যাতি ও মর্যাদায় ঈর্ষান্বিত হয়ে কিছু আলেম তেনাকে কঠিন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করার পরিকল্পনা করেন। কিন্তু গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি এর কারামত তাঁদের জীবন ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিল। এই বিস্ময়কর ঘটনাই আজকের আলোচনার বিষয়

হিংসার বশবর্তী হয়ে গাউসে পাকের দরবারে আগমন

বাগদাদের কিছু আলেম গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি-এর খ্যাতি, জ্ঞানগরিমা ও আধ্যাত্মিক মর্যাদা দেখে হিংসান্বিত হয়ে পড়েন। তাঁরা মনে করলেন, কঠিন ও জটিল প্রশ্নের মাধ্যমে তেনাকে পরাজিত করবেন।

এই উদ্দেশ্যে একশত আলেম বিভিন্ন জটিল প্রশ্ন ও মাসআলা নিয়ে গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি-এর দরবারে উপস্থিত হলেন। কিন্তু তাঁরা উপলব্ধি করতে পারেননি যে, গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি-এর নূরানি জ্ঞান ও আধ্যাত্মিক প্রজ্ঞার সামনে তাঁদের সকল প্রশ্ন ও যুক্তি খুব শীঘ্রই গুরুত্বহীন হয়ে পড়বে।

নূরের ঝলকে বদলে গেল পরিস্থিতি

সকলকে সম্মানের সঙ্গে বসতে দিয়ে গাউসে পাক রহোতুল্লাহি আলাইহি কিছুক্ষণ মোরাকাবায় নিমগ্ন হলেন। এরপর তেনার বক্ষ মুবারক থেকে এক অপূর্ব নূরের ঝলক প্রকাশিত হয়ে উপস্থিত আলেমদের ওপর পতিত হলো।

এই নূরের প্রভাবে আলেমগণ অনুভব করলেন যে, তাঁদের সমস্ত ইলম যেন মুহূর্তেই অন্তর থেকে উধাও হয়ে গেছে। তাঁরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। কেউ বুঝতে পারছিলেন না কী ঘটেছে। এমনকি অনেকে দিশেহারা হয়ে এদিক-সেদিক ছুটতে লাগলেন।

এটি ছিল গাউসে পাকের কারামত-এর এক বিরল প্রকাশ, যা উপস্থিত সবাইকে বিস্মিত করে দিয়েছিল।

গাউসে পাকের দয়ায় ফিরে পেলেন জ্ঞান

গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি তাঁদের অসহায় অবস্থা দেখে করে তিনি আধ্যাত্মিক তাওয়াজ্জুহ প্রদান করলে তাঁদের জ্ঞান পুনরায় ফিরে আসে।

এরপর তিনি তাঁদের নিয়ে আসা প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত প্রজ্ঞা, জ্ঞান ও গভীর অন্তর্দৃষ্টির সঙ্গে প্রদান করেন। তেনার উত্তর শুনে আলেমগণ বিস্মিত হয়ে যান এবং তাঁর অসাধারণ জ্ঞানের স্বীকৃতি দিতে বাধ্য হন।

গাউসে পাকের কারামত থেকে আমাদের শিক্ষা

এই গাউসে পাকের কারামত আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহ তাআলা যাঁদের বিশেষ মর্যাদা দান করেন, তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক শক্তি সাধারণ মানুষের ধারণার বাইরে হতে পারে।

এ ঘটনা আরও শিক্ষা দেয় যে, হিংসা ও অহংকার মানুষের জন্য কল্যাণকর নয়। সত্যকে গ্রহণ করা এবং আল্লাহর প্রিয় বন্ধুদের সম্মান করা ঈমানদারের বৈশিষ্ট্য।

পরিশেষে

গাউসে পাকের কারামত আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরে যে, আল্লাহ তাআলা তাঁর প্রিয় ওলী-আউলিয়াগণকে এমন জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক মর্যাদা দান করেন, যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। বাগদাদের সেই আলেমগণও শেষ পর্যন্ত উপলব্ধি করেছিলেন যে, আল্লাহপ্রদত্ত নূরানি জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির সামনে মানবীয় অহংকার ও বাহ্যিক বিদ্যার গর্বের কোনো মূল্য নেই

এ ঘটনা আমাদের জন্যও এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে-অহংকার ও হিংসা পরিত্যাগ করে সত্যকে গ্রহণ করা এবং আল্লাহর প্রিয় বন্ধুদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা একজন ঈমানদারের কর্তব্য।

আল্লাহ তাআলা আমাদেরকে ওলী-আউলিয়াগণের জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করার, তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের এবং সত্যের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment