দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ”এমন” কবিতার মাধ্যমে দেখিয়েছেন, সত্যিকারের ভালোবাসা ও সৌন্দর্য আলাদা কিছু নয়- প্রেমের মানুষই সেই সৌন্দর্যের প্রতিচ্ছবি। তাঁর মুখ, তাঁর ভঙ্গি, তাঁর উপস্থিতিতেই লুকিয়ে আছে জান্নাত, ফেরেশতা আর মাওলার নূরের রূপ। সব প্রশ্নের উত্তর একটাই – এমন। আসুন, জানি তেনার সেই কবিতাটি।
এমন
— মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি
যদি কেউ তোমার কাছে জানতে চায়,
বেহেশতের হুররা দেখতে কেমন?
তোমার মুখখানা তাদের দেখিয়ে বলো-
এমন।
যদি কেউ তোমাকে চাঁদের সৌন্দর্য ব্যাখ্যা করতে বলে,
কেমন?
ছাদের উপরে উঠে বলো-
এমন।
যদি কেউ খোঁজে একটি ফেরেশতা,
তুমি তাদের দেখতে দাও তোমার মুখাবয়ব।
যদি কেউ বলাবলি করে,
কম্ভরীর খুশবু কেমন?
তোমার চুলের বেনী খুলে দিয়ে বলো-
এমন।
যদি কেউ বলে,
মেঘ কিভাবে চাঁদকে উন্মোচন করে?
তোমার জামার সামনের বাঁধন একটি খুলে বলো-
এমন।
যদি কেউ জানতে চায়,
যীশু খ্রিষ্ট মৃতকে জীবিত করেছিল কীভাবে?
গভীর ভালোবাসার সাথে বলো-
এমনটি করে।
যদি কেউ জানতে চায়,
ভালোবাসার জন্য যারা প্রাণ দিলো,
তারা ছিলো কেমন?
তাদের আমাকে দেখিয়ে বলো-
এমন।
যদি কেউ বিনীত হয়ে জানতে চায়,
আমার উচ্চতা কেমন?
তোমার ভ্রু দু’খানা উঁচু করে দেখিয়ে বলো-
এমন।
পরিশেষে
যে হৃদয়ে প্রেম বাস করে, তার জন্য সব প্রশ্নের উত্তর একটাই- ‘এমন।










