নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ‘আমাদের মতো’ বলা কুফরি – দয়াল বাবা জালালী মাওলার সতর্কবার্তা।

November 11, 2025 5:58 PM
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ‘আমাদের মতো’ বলা কুফরি - দয়াল বাবা জালালী মাওলার সতর্কবার্তা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

দয়াল বাবা জালালী মাওলা সর্বদা মানুষকে সতর্ক করতেন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর মহিমা ও মর্যাদা সম্পর্কে। তিনি বলতেন-
“নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাধারণ মানুষের সমান ভাবা, কিংবা তেনাকে ‘আমাদের মতো’ বলা, এটি শুধু ভুল নয়, বরং কুফরি। কারণ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন নূর, যেই নূর থেকে সৃষ্টি করা হয়েছে সমগ্র সৃষ্টি জগত। তেনার তুলনা কারও সঙ্গে চলে না। তিনি হলেন তুলনাবিহীন নবী।”

দয়াল বাবা জালালী মাওলা সতর্ক করেছেন-
“নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ‘আমাদের মতো’ বলা কুফরি। আসুন জানি, তিনি এ বিষয়ে কী বলেছেন, যা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে।”

‘মতো’ ও ‘মতোই’ শব্দের ব্যাখ্যা

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

“বইয়ের নাম সীরাতুন্নবী সংকোলন ।  ঐ বইয়ের সপ্তম পৃষ্ঠায় লেখা আছে-
‘নবীজি আমাদের মতোই একজন সাধারণ মানুষ, দোষে-গুণে ভরা রক্ত-মাংসের গড়া।’

তিনি বলেন, “এই ‘মতো’ শব্দটাই কুফরি, আর ‘মতোই’ শব্দটি ডাবল কুফরি।”

‘মতোই’ শব্দটি ডাবল কুফরি কিভাবে?

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

আমি জানতে চাই – “চান্ডাল মানুষ না, গারোরা মানুষ না, চামার মানুষ না, ধোপা মানুষ না, সাঁওতাল মানুষ না, খাসিয়ারা মানুষ না, চাকমারা মানুষ না- তাহলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি চাকমার মতো মানুষ? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি চান্ডালের মতো মানুষ? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি সাঁওতালের মতো মানুষ?

যদি কেউ বলেন- নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের মতোই মানুষ, তবে আপনি কাফেরের ঘরের কাফের, শুধু কাফের নয়- মুরতাদ।”

‘মতো’ শব্দটি কুফরি কিভাবে?

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

“মা আর বউ- দুজনেরই দুটি হাত, দুটি চোখ, দুটি পা। মা খায়, বউও খায়। মায়ের ঘরে সন্তান হয়, বউয়ের ঘরেও হয়। কিন্তু কোনো ছেলে যদি মাকে গিয়ে বলে- ‘মা, আপনি আমার বউয়ের মতো’, তাহলে মা লাথি মেরে তাড়িয়ে দেবে, আচল দিয়ে মুখ ঢেকে নেবে, আর জীবনে ছেলেকে মুখ দেখাবে না; ছেলে বলে ডাকবেও না।

ঠিক তেমনি, উম্মত হয়ে যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আমাদের মতো বলে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের লাথি মেরে খারিজ করে দিয়েছেন; উম্মত হিসেবে আর গ্রহণ করবেন না।”

পরিশেষে

দয়াল বাবা জালালী মাওলার সতর্কবার্তা স্মরণ করিয়ে দেয়- নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাধারণ মানুষের মতো নন, তিনি আল্লাহর জাতি নূরের জ্যোতি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment