দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শান ও মর্যাদা এমন যে তিনি সর্বত্র বিরাজমান এবং সবকিছু করার ক্ষমতা রাখেন। তিনি যেকোনো সময়, যেকোনো স্থানে আমাদের সাহায্যের জন্য উপস্থিত হতে পারেন। তার জীবন্ত প্রমাণ হলো- দয়াল বাবা জালালী মাওলার মাথায় স্বপ্নে মগজ লাগিয়ে দিয়ে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তেনাকে সুস্থ করে তোলেন।
আসুন আমরা জানি সেই বিস্ময়কর ঘটনা, যে ঘটনার মাধ্যমে স্বপ্নে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাজির হয়ে দয়াল বাবা জালালী মাওলার মাথায় মগজ স্থাপন করেন এবং তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর অসীম ক্ষমতা স্পষ্টভাবে প্রকাশ পায়।
ওহাবীদের হামলা ও গুরুতর আঘাত
দয়াল বাবা জালালী মাওলার মাহফিল ছিল চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের রানীছড়া গ্রামে। মাহফিলে দয়াল বাবা জালালী মাওলার আলোচনার মূল বিষয়বস্তু ছিল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরের নবী। দয়াল বাবা জালালী মাওলা সেখানে প্রায় ৩ ঘণ্টা ওয়াজ করেন।
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে নূরের নবী, তা প্রমাণ করার পর মাহফিল শেষ করে দয়াল বাবা জালালী মাওলা যখন বের হচ্ছিলেন, তখন ওহাবীরা, যারা বলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাটির মানুষ তারা দয়াল বাবা জালালী মাওলার উপর হামলা চালায়। সেই সময় ছিল শীতকাল, পৌষ মাস। ওহাবীরা চাদরের আড়ালে শাবল লুকিয়ে এনে দয়াল বাবা জালালী মাওলার মাথায় এত জোরে আঘাত করে যে, তেনার মাথা ফেটে মগজ বের হয়ে যায়।
সেখানে উপস্থিত অনেকেই বলেছিলেন, যেভাবে দয়াল বাবা জালালী মাওলার মাথায় আঘাত করা হয়েছে এবং যেহেতু তেনার মাথার মগজ বের হয়ে গেছে, তেনার মৃত্যু অনিবালর্য । মাহফিলের লোকজন বাবা জালালী মাওলাকে কাদুটি গ্রামে নিয়ে যান। বাবা জালালী মাওলা প্রায় ১৭ ঘণ্টা বেহুশ ছিলেন।
বেহুশ থাকা অবস্থায় তিনি স্বপ্নে দেখেন- আল্লাহর হাবীব, দোজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তেনার হাত মোবারকে মগজ নিয়ে বাবা জালালী মাওলার মাথায় স্থাপন করছেন।
স্বপ্নে নবীজি বললেন, “জালালী, তোমার ভয় নেই। আমি তোমার সঙ্গে আছি।”
স্বপ্ন শেষ হওয়ার পর বাবা জালালী মাওলা উঠে বসেন এবং বলেন, “আল্লাহর হাবীব দোজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাথায় মগজ লাগিয়ে দিয়েছেন। আমি এখন সম্পূর্ণ সুস্থ।”
পরিশেষে
এই অলৌকিক ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরের নবী এবং তিনি সর্বক্ষণে, সর্বত্র ভক্তদের সাহায্যের জন্য উপস্থিত হতে পারেন।
দয়াল বাবা জালালী মাওলার এই অলৌকিক সুস্থতা আমাদের ইমানকে জাগ্রত করে এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর উপর আস্থা ও ভক্তিকে আরও গভীর করে।










