---Advertisement---

আল্লাহর ওলীর পরামর্শে জীবনের পরিবর্তন।

November 3, 2025 5:43 PM
আল্লাহর ওলীর পরামর্শে জীবনের পরিবর্তন।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। 

মানুষের জীবনে সুখ-শান্তির অন্যতম রহস্য লুকিয়ে আছে সম্পর্কের ভেতরে। আত্মীয়তার সম্পর্ক শুধু রক্তের বন্ধন নয়, বরং এটি আল্লাহর রহমত পাওয়ার এক বিশেষ উপায়। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবিকা প্রশস্ত হয় এবং আয়ু বৃদ্ধি পায়

জীবনের পরিবর্তন

একটি ছোট্ট গ্রামে বাস করত এক যুবক। যুবকটি পরিশ্রমী হলেও তার জীবনে ছিল অভাবের ছাপ। যতই পরিশ্রম করত, জীবিকা যেন সংকীর্ণ হয়ে যেত। ব্যবসায় লোকসান, ঘরে অশান্তি, অন্তরে হতাশা।

একদিন সে একজন আল্লাহর ওলীর কাছে গিয়ে বলল—
— বাবা, আমি পরিশ্রম করি, তবুও জীবনে শান্তি পাই না। কেন এমন হয়?

আল্লাহর ওলী মৃদু কণ্ঠে বললেন—
— তুমি কি আত্মীয়তার হক আদায় করো? আত্মীয়দের সাথে সম্পর্ক রাখো?

যুবক কিছুটা লজ্জা পেয়ে বলল—
— আসলে, বাবা, আমার আত্মীয়তদের সাথে মনোমালিন্য আছে। আমি তাদের খোঁজখবর তেমন রাখি না।

আল্লাহর ওলী শান্তভাবে বললেন—
— তুমি কি জানো, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিষয়ে কী বলেছেন?

যুবক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল—
— কী বলেছেন বাবা?

আল্লাহর ওলী ধীর কণ্ঠে বললেন—
— নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:
“যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।”

যুবক দীর্ঘশ্বাস ফেলে বলল—
— বাবা, আপনি আমার চোখ খুলে দিলেন। এখন বুঝতে পারছি কেন আমার জীবনে এত অভাব, কেন আমার পরিশ্রমেও বরকত নেই।

দরবেশ তার দিকে তাকিয়ে বললেন—
— বাছা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। দেখবে, তোমার সংসারে বরকত আসবে, জীবিকা সহজ হবে আর অন্তরে শান্তি ফিরে আসবে।

যুবকের চোখ ভিজে উঠল। সে মিনতি করে বলল—
— বাবা, আমার জন্য দোয়া করুন যেন আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি।

আল্লাহর ওলী তাঁর মাথায় হাত রেখে বললেন—
— যে নিজের ভুল বুঝে কল্যাণের পথে ফিরে আসে, আল্লাহ তাকে সফলতা দান করেন।

যুবক তখন দৃঢ় প্রতিজ্ঞা করল—
— আজ থেকে আমি আর আত্মীয়দের থেকে দূরে থাকব না।

সে আত্মীয়দের খোঁজখবর নিতে শুরু করল, কষ্টে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে লাগল। আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যেই তার ব্যবসা ঘুরে দাঁড়াল, লোকসান পূরণ হলো, জীবনে রিজিকের বরকত আসতে লাগল। শুধু তাই নয়, তার অন্তরে যে অশান্তি ছিল, সেটিও মুছে গিয়ে এক প্রশান্ত আলো নেমে এলো।

পরিশেষে

আত্মীয়তার সম্পর্ক শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং আধ্যাত্মিক উন্নতিরও মাধ্যম। যে মানুষ এই সম্পর্ককে রক্ষা করে, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। জীবিকা প্রসারিত হয়, আয়ুতে বরকত আসে, আর অন্তরে শান্তি নেমে আসে। তাই নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর এই শিক্ষা আমাদের প্রতিটি জীবনে বাস্তবায়ন করা জরুরি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আল্লাহর ওলীর পরামর্শে জীবনের পরিবর্তন।”

  1. মাশাল্লাহ মারহাবা অনেক খুশি হলাম।
    ধন্যবাদ ছোটো ভাই।
    আরো দারুণ লিখার প্রত্যাশায় থাকলাম।

    Reply

Leave a Comment