দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানেন। ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা আছে যা স্পষ্টভাবে প্রমাণ করে, তেনার জানার ক্ষমতা কোনো সাধারণ মানুষের মতো ছিল না; বরং তেনার এমন বিশেষ জ্ঞান ছিল যে, যেসব ঘটনা তেনার সামনে উপস্থিত ছিল না-সেগুলোর খবরও তিনি নিখুঁতভাবে জানতেন এবং সাহাবাদেরকে জানিয়ে দিতেন। সহীহ বুখারিতে বর্ণিত নাজাশীর মৃত্যুসংবাদ ও গায়েবানা জানাযার ঘটনাটি এর অন্যতম উজ্জ্বল প্রমাণ।
হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনুহ বর্ণনা করেন-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেদিনই সাহাবাদেরকে জানিয়ে দিলেন যে, হাবশা (আবিসিনিয়া) এর বাদশাহ নাজাশীর মৃত্যু সংবাদ সেদিন শোনালেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন। এবং বললেন, “তোমরা তোমাদের দ্বীনী ভাইয়ের জন্য মাগফিরাত কামনা কর।”
হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনুহ আরও বর্ণনা করেন-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে সঙ্গে নিয়ে মুসল্লায় সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন এবং নাজাশীর জানাযার সালাত আদায় করলেন। তিনি জানাযায় চার তাকবীরও উচ্চারণ করেন।
– সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন নং: ১২৪৭; আন্তর্জাতিক নং: ১৩২৭–১৩২৮–
পরিশেষে
নাজাশীর মৃত্যু পৃথিবীর অন্য প্রান্তে-হাবশায়-ঘটেছিল, যা মদিনা শরীফ থেকে প্রায় ৪,৫৫০ কিলোমিটার দূরে। এবং সে সম্পর্কে মদিনায় কেউ কিছু জানতেও পারেনি। কিন্তু নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গায়েবের মাধ্যমে সেদিনই তাঁর মৃত্যুসংবাদ ঘোষণা করেন এবং গায়েবানা জানাযাও আদায় করেন।
👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন
© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।
💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host










