---Advertisement---

নবীজি ﷺ এর নাম মুবারক চুম্বনে ২০০ বছরের গুনাহ মাফ।

October 18, 2025 10:46 AM
নবীজি ﷺ এর নাম মুবারক চুম্বনে ২০০ বছরের গুনাহ মাফ।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নাম মুবারক উচ্চারণই ইবাদত, আর সেই নামের প্রতি ভালোবাসা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। নবীপ্রেম এমন এক আগুন, যা হৃদয়ে জ্বলে উঠলে পাপের পর্দা পুড়ে যায়। ইতিহাসে এমন এক বিস্ময়কর ঘটনা রয়েছে-যেখানে এক পাপী ব্যক্তি শুধু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নাম ‍মুবারক চুম্বন করার কারণে ২০০ বছরের গুনাহ থেকে মুক্তি পেয়েছিলেন।

আসুন আজ আমরা সেই অলৌকিক ঘটনার রহস্যময় দিকটি জানি-
কীভাবে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে, তেনার নাম মুবারক চুম্বনের মাধ্যমে পাপীর জন্য ক্ষমার দরজা খুলে গেল।

নবীপ্রেমেই ক্ষমা

বনী ইসরাইলের এক ব্যক্তি দীর্ঘ ২০০ বছর বেঁচে ছিলেন, কিন্তু তাঁর জীবনদশায় আল্লাহর ইবাদত করেননি। সেই ব্যক্তি যখন মৃত্যু হলো, তখন মানুষজন তাঁকে আবর্জনার স্তুপে নিক্ষেপ করলো। আল্লাহ তায়ালা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। আল্লাহ বললেন,
“হে মুসা, তুমি লোকটিকে সম্মানের সাথে জানাজা পড়ে দাফন করাও।”

হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন,
“হে আল্লাহ! এই ব্যক্তি তো ২০০ বছর তোমার নাফরমানি করেছে!”

আল্লাহ তায়ালা জবাবে বললেন,
“হ্যাঁ, তবে তার একটি ভালো আমল ছিল। সে যখন তাওরাত পড়তো এবং সেখানে আমার প্রিয় হাবিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নাম পেত, তখন তিনি সেই নামে চুম্বন করতেন এবং চোখের ওপর রাখতেন। সেই সাথে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি দরুদ পাঠ করতেন। এই ভালোবাসার কারণে আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।”

শিক্ষণীয় বিষয়

এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি-

  • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রধান মাধ্যম।
  • রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম শুনে দরুদ পাঠ করা সৌভাগ্যের কাজ।
  • একজন পাপী মানুষও ক্ষমা পেতে পারে, যদি তার অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ভালোবাসা থাকে।

পরিশেষে

উক্ত ঘটনাটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এটি প্রমাণ করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ভালোবাসা ও সম্মান এমন এক মহান আমল, যা আল্লাহর রহমত ও ক্ষমা লাভের মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি প্রকৃত ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের তৌফিক দান করুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment