নূর নবীজি ﷺ এর প্রতি ভালোবাসাই মুক্তির চাবিকাঠি- এক ইহুদি যুবকের ঘটনা।

নূর নবীজি ﷺ এর প্রতি ভালোবাসা হলো সমগ্র সৃষ্টিজগতের মুক্তি ও পরম হেদায়েতের প্রধান চাবিকাঠি। আজ জানবো সাত বছর জুতা মোবারক বুকে আগলে রাখা এক ইহুদি যুবকের ঈমান লাভের অলৌকিক কাহিনী। ইহকাল ও পরকালে সফলতার এই রূহার্নী পথ জানতে পোস্টটি এখনই পড়ুন।

July 4, 2026 2:34 PM
নূর নবীজি ﷺ এর প্রতি ভালোবাসাই মুক্তির চাবিকাঠি- এক ইহুদি যুবকের ঘটনা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

নূর নবীজি ﷺ এর প্রতি ভালোবাসা হলো সমগ্র সৃষ্টিজগতের মুক্তি ও পরম হেদায়েতের প্রধান চাবিকাঠি। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন তামাম কায়েনাতের জন্য মহিমান্বিত রহমত। তেনার প্রতি এই পবিত্র মহব্বত শুধুমাত্র মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বহু অমুসলিমও তেনাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং তেনার সুউচ্চ নৈতিকতা ও করুণার প্রতি মুগ্ধ হতেন। আজ আমরা এমনই একটি হৃদয়ছোঁয়া শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করবো- “নূর নবীজি ﷺ-এর প্রতি ভালোবাসাই মুক্তির চাবিকাঠি: এক ইহুদি যুবকের ঘটনা”; যা আমাদের স্বচক্ষে দেখাবে, কীভাবে নিখাদ ভালোবাসা মানুষের জীবনকে বদলে দিয়ে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে পারে

আসুন, আমরা সেই হৃদয়ছোঁয়া ঘটনাটি জানি- যেখানে প্রকাশ পায় নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি নিখাদ ভালোবাসার অলৌকিক শক্তি। সেইসাথে চেষ্টা করি তেনার প্রেমে আত্মহারা হতে, কারণ সেই প্রেমই আমাদের মুক্তি ও আলোকিত জীবনের পথে নিয়ে যাবে।

নূর নবীজি ﷺ এর দয়ায় ইহুদি যুবকের অলৌকিক মুক্তি

একজন ইহুদি যুবক ছিলেন, যিনি সাত বছর ধরে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর জুতা মোবারক বহন করতেন। যখন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করতেন, তখন এই ইহুদি যুবক তেনার জুতা মোবারক বুকে আগলে রাখতেন। কিছু সাহাবি নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বললেন,

“ইয়া রাসুলাল্লাহ! এই ছেলেটি তো ইহুদি, সে আপনার খেদমত করে- এটি আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়।”

তখন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“তোমরা চুপ থাকো, আমি জানি সে ইহুদি-আমাকে বলার প্রয়োজন নেই।”

ইহুদি ছেলেটি কয়েকদিন ধরে আসছে না। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করলেন,

“আবু বকর! আমি ইহুদি ছেলেটিকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না, সে কোথায়?”

হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন,
“ইয়া রাসুলাল্লাহ! সে অসুস্থ হয়ে পড়েছে।”

তখন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“আমাকে আগে বলোনি কেন? চলো, আমি এখনই তাকে দেখতে যাব।”

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে নিয়ে ইহুদি ছেলেটির বাড়িতে গেলেন। ইহুদি ছেলেটির বাবা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-কে বসার জন্য কুর্সি দিলেন। কিন্তু তিনি কুর্সিতে না বসে সরাসরি অসুস্থ যুবকের বিছানার পাশে বসলেন এবং স্নেহভরে তার কপালে হাত মুবারক রাখলেন।

মুহূর্তেই নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাত সরিয়ে নিলেন এবং তেনার মুখ মোবারক মলিন হয়ে গেল।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যুবকের দিকে তাকিয়ে বললেন,
“বাবা, তাড়াতাড়ি কালেমা পড়ো, তাড়াতাড়ি কালেমা পড়ো!”

কিন্তু যুবকটি তার বাবার দিকে তাকাল। তখন তার পিতা বললেন,
“বাবা! আমার দিকে তাকিও না, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর চেহারা মোবারকের দিকে তাকাও এবং তিনি যা বলছেন, তাই করো।”

ইহুদি যুবক সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলেন।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে বললেন,
“আবু বকর, আমি যখন কপালে হাত রাখলাম, তখন দেখলাম, আমার আগে আজরাইল এখানে বসে আছে। আমি তখন আল্লাহর কাছে বললাম হে খোদা! এই ছেলেটি সাত বছর ধরে আমার খেদমত করেছে, আমার জুতা বুকে আগলে রেখেছে। আমি কীভাবে সহ্য করব যে, সে দোজখের আগুনে জ্বলবে?”

তখন আল্লাহ তায়ালা আজরাইলকে বললেন,
‘আমার বন্ধু কালেমার তালকিন দিচ্ছে; ততক্ষণ পর্যন্ত তুমি যুবকটির জীবন নেবে না, যতক্ষণ না সে কালেমা পড়ে মুসলমান হয়।’

অবশেষে ছেলেটি কালেমা পড়ে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করল। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর ভালোবাসা ও খেদমতের বরকতে এক ইহুদি যুবক ঈমান লাভ করল এবং জান্নাতের পথে চলে গেল

শিক্ষণীয় বিষয়

  • নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ভালোবাসা পরকালে মুক্তির অন্যতম মাধ্যম।
  • যে-ই নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-কে ভালোবাসবে, সেই মুক্তি পাবে।
  • নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর ভালোবাসার কারণে আল্লাহর রহমত ও জান্নাতের সুসংবাদ পাওয়া সম্ভব।

উপসংহার: নবীপ্রেমেই অনন্ত মুক্তি

পরিশেষে বলা যায়, নূর নবীজি ﷺ এর প্রতি ভালোবাসা আমাদের মুক্তির পথ সুগম করে। তেনার প্রতি ভালোবাসাই পরকালীন মুক্তির চাবিকাঠি। ইহুদি যুবকের ঈমান গ্রহণের অলৌকিক ঘটনাটি স্বচক্ষে প্রমাণ করে যে, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ভালোবাসাই মানুষের ইহকাল ও পরকালে পরম সফলতার আসল পথ দেখায়। আল্লাহ আমাদের সবাইকে নবীপ্রেমের নেয়ামত নসিব করুন। আমীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment