---Advertisement---

আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি এর মুখের কথা আর আল্লাহর কুদরতের তাৎক্ষণিক প্রকাশ।

November 3, 2025 2:33 PM
আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি এর মুখের কথা আর আল্লাহর কুদরতের তাৎক্ষণিক প্রকাশ।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রাহমাতুল্লাহি আলায়হি এমন একজন আউলিয়া ছিলেন যিনি যা বলেতেন, তা সঙ্গে সঙ্গেই সত্যি হয়ে যেত। আজ আমরা এমন একটি সত্য ঘটনা নিয়ে কথা বলবো, যেখানে “আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি এর মুখের কথা আর আল্লাহর কুদরতের তাৎক্ষণিক প্রকাশ” ঘটেছিল।

আসুন, জানি আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি’র জীবনে ঘটে যাওয়া সেই সত্য ও শিক্ষণীয় ঘটনা।

আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি এর কারামত”

একদিন এক নামকরা জ্যোতিষী আ’লা হযরত ক্বেবলা রাহমাতুল্লাহি আলায়হি-এর দরবারে উপস্থিত হলেন। তিনি জ্যোতিষী-কে জিজ্ঞেস করলেন,
“জ্যোতিষী সাহেব, আপনার গণনা অনুযায়ী বলুন তো- এই মাসে বৃষ্টি হবে কি না?”

জ্যোতিষী কিছুক্ষণ তারকারাজির হিসাব কষে উত্তর দিলেন,
“এই মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পানি হবে না। বরং আগামী মাসে বৃষ্টির যোগ আছে।”

এ কথা শুনে আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি বললেন,
“আল্লাহ তাআলা চাইলে মুহূর্তেই বৃষ্টি নামাতে পারেন। তিনি কুদরতের মালিক, সর্বশক্তিমান।”

জ্যোতিষী আপত্তি জানিয়ে বলল,
“না হুজুর, এটা সম্ভব নয়। আপনি কেন তারকারাজির হিসাব উপেক্ষা করছেন?”

আ’লা হযরত রাহমাতুল্লাহি আলায়হি শান্ত কণ্ঠে বললেন,
“আপনি তো কেবল তারকারাজির দিকেই তাকাচ্ছেন। আমি সেগুলোও দেখছি, আর আল্লাহর কুদরতের দিকেও তাকিয়ে আছি। আপনি বলছেন আগামী মাসে বৃষ্টি হবে। কিন্তু আমার আল্লাহ চাইলে এই মাসেই, এই সপ্তাহেই-এমনকি এই মুহূর্তেই বৃষ্টি দিতে পারেন।”

এই কথা বলার সঙ্গে সঙ্গেই আকাশ ঘন মেঘে ঢেকে গেল, বাতাস বইতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন- জ্যোতিষীর হিসাব ভুল প্রমাণ হলো, আর আল্লাহর অলীর কথা বাস্তবে পরিণত হলো

পরিশেষে

সাধারণ মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর প্রিয় অলী-আউলিয়াগণের অন্তর্দৃষ্টি আল্লাহর কুদরতের আলোয় আলোকিত। জ্যোতিষীরা আকাশের তারার দিকে তাকিয়ে ভবিষ্যৎ বুঝতে চান, আর অলী-আউলিয়াগণ চোখ রাখেন আল্লাহর ওপর তেনাদের আস্থা থাকে একমাত্র আল্লাহর ইচ্ছার ওপর।

এই ঘটনা শুধু একটি অলৌকিক ঘটনার উদাহরণ নয়, বরং এটি আমাদের ঈমানকে আরও শক্তিশালী ও দৃঢ় করে তোলে

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment