---Advertisement---

আবাল বা খাসি পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ? দয়াল বাবা জালালী মাওলার স্পষ্ট বয়ান।

November 3, 2025 2:53 PM
আবাল বা খাসি পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ? দয়াল বাবা জালালী মাওলার স্পষ্ট বয়ান।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কোরবানি ইসলামী শরীয়তের একটি বিধান। কিন্তু “আবাল বা খাসি পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ? দয়াল বাবা জালালী মাওলার স্পষ্ট বয়ান”- আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। কেননা কোরবানি কেবল মাংস আহারের বিষয় নয়, বরং এটি একজন মুমিনের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত একটি তাকওয়াপূর্ণ ইবাদত। এ বিষয়ে সমাজে নানা ধরনের প্রচলিত ধারণা রয়েছে, বিশেষত আবাল বা খাসি করা পশু কোরবানি দেওয়া যাবে কি না- এই প্রশ্নটি বারবার উঠে আসে

চলুন জানি- আবাল বা খাসি পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ? এ বিষয়ে দয়াল বাবা জালালী মাওলা কী বলেছেন- যা সত্যিই গভীর চিন্তার দাবি রাখে।

আবাল বা খাসি পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ?

দয়াল বাবা জালালী মাওলা বলেন, যখন হজের চাঁদ ওঠে, তখন মসজিদের ইমাম মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দেন- “বাবারা, ভাইয়েরা, হজের চাঁদ উঠেছে। আপনারা নিখুঁত ও সুন্দর একটি পশু কোরবানি দিয়েন।”

কিন্তু বাস্তবে আমরা কী করি?
কোরবানির পশু যাচাই করতে গিয়ে যদি দেখি কানের কিছুটা কাটা, লেজের আগা ভাঙ্গা, কাঁধের চামড়া উঠে গেছে- তাহলেই বলে বসি, এই পশুতে খুঁত আছে, কোরবানির অযোগ্য। অথচ নিজেরাই পশুর অণ্ডকোষ কেটে তাকে আবাল বা খাসি বানিয়ে ফেলি- শুধু মাংস ও চর্বি বাড়ানোর উদ্দেশ্যে

তাহলে এখন প্রশ্ন হচ্ছে- অণ্ডকোষ কেটে দেওয়া কি পশুর খুঁত নয়? যদি খুঁত হয়ে থাকে, তাহলে সে পশু দিয়ে কোরবানি দেয়া কি জায়েজ হবে?

দয়াল বাবা জালালী মাওলা স্পষ্ট ভাষায় বলেন, আবাল বা খাসি করা পশু দিয়ে কোরবানি দেওয়া নাজায়েজ। তিনি বলেন, “যদি কেউ এই দালিল ফিরিয়ে দিতে পারে যে আবাল বা খাসি করা পশু কোরবানির জন্য জায়েজ, তাহলে আমি তাকে আমার গাড়ি দিয়ে দেবো এবং ওস্তাদ হিসেবে স্বীকার করবো।”

তিনি আরো বলেন, “‘কোরবানি অতিসূক্ষ্ম বিষয় একটি পশম পর্যন্ত নেকির পাল্লায় দিয়ে আল্লাহ তাঁর বান্দাকে পার করে দেবেন। আমরা কোরবানি দেই শুধু গোশতের জন্য, এটা কোরবানির আসল উদ্দেশ্য নয়। খাসি করা পশু কোরবানি দিয়ে মাংস খান অসুবিধা নাই এটি মোবা। কিন্তু আপনাদের কোরবানি মনজিলে মকসুদ পর্যন্ত পৌছেছে কি?”

পরিশেষে

দয়াল বাবা জালালী মাওলার এই বয়ান আমাদের কোরবানির গভীর দর্শনের দিকে দৃষ্টি আকর্ষণ করে। কোরবানি শুধুই পশু জবাই নয়, বরং এটি আত্মশুদ্ধির এক মহান অনুশীলন। মাংস ও চর্বির লোভে নয়, বরং নিখুঁততা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হওয়া উচিত কোরবানি। তাই আসুন, দয়াল বাবা জালালী মাওলার এই উপদেশকে গ্রহণ করার চেষ্টা করি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment