দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
ইলমে গায়েব- এমন এক রহস্যময় জ্ঞান, যা আল্লাহ তা’আলা যাকে ইচ্ছা তাঁকে দান করেন। কুরআন-হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণ রয়েছে যে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব জানেন। আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করবো, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত সাহাবাদের সামনে অতীত থেকে ভবিষ্যৎ-এমনকি কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সব ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন।
আসুন এখন সেই মহিমান্বিত হাদিসটি জানি- যে হাদিসে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত সাহাবায়ে কেরামের সামনে অতীত, ভবিষ্যৎ-এমনকি কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সব ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
ইলমে গায়েবের প্রমাণিত দলিল
আবূ জায়দ ‘আমর ইবনে আখতাব আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন-
তিনি বলেন-
একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
আমাদের সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন।
এরপর তিনি মিম্বরে আরোহন করলেন
এবং আমাদের উদ্দেশ্যে বয়ান শুরু করলেন-
যতক্ষণ না যোহরের নামাযের সময় এল।
যোহরের নামাযের সময় উপস্থিত হলে
তিনি মিম্বার থেকে নামায আদায় করলেন।
নামায শেষ হওয়ার পর
আবার মিম্বরে উঠে বয়ান চালিয়ে গেলেন।
আসরের নামাযের সময় হলে তিনি পুনরায় মিম্বরে উঠে নামায আদায় করলেন।
নামায শেষে আবারও মিম্বরে আরোহন করলেন
এবং সূর্যাস্ত পর্যন্ত আমাদের উদ্দেশ্যে বয়ান চালালেন।
তিনি আমাদের জানালেন-
পূর্বে যা ঘটেছে
এবং ভবিষ্যতে যা ঘটবে, সবকিছু।
বর্ণনাকারী বলেন,
সাহাবাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন সেই ব্যক্তি,
যিনি এই বয়ানের সর্বাধিক বিষয় মনে রাখতে পেরেছিলেন।
(সহীহ মুসলিম শরীফ: হাদিস একাডেমি নাম্বারঃ ৭১৫৯, আন্তর্জাতিক নাম্বারঃ ২৮৯২, ইসলামিক ফাউন্ডেশন ৭০০৩, ইসলামিক সেন্টার ৭০৬০)
পরিশেষে
হাদিস থেকে স্পষ্ট প্রমাণ: নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব জানেন
১. অতীতের সংবাদ – নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানালেন
২. বর্তমানের অদৃশ্য বিষয় – নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশদভাবে ব্যাখ্যা করলেন
৩. ভবিষ্যৎ ও কিয়ামত পর্যন্ত যা ঘটবে – নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সবই সাহাবাদেরকে জানিয়ে দিলেন
অতএব “অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল ঘটনা যিনি জানেন, তিনি নিঃসন্দেহে ইলমে গায়েব জানেন। আসুন আমরা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যথাযথভাবে সম্মান করি এবং তিনি যে ইলমে গায়েব জানেন তা মনে ও প্রাণে বিশ্বাস করি।”
👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন
© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।
💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host










