দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
নবীপ্রেমের হৃদয়ছোঁয়া ঘটনা- দয়াল বাবা জালালী মাওলার বর্ণনায় নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক অনন্য আধ্যাত্মিক মুহূর্ত, যা হৃদয়কে স্পর্শ করে এবং ঈমানকে গভীরভাবে নাড়িয়ে দেয়।
এটি কেবল ইতিহাসের একটি ঘটনা নয়; বরং প্রেম, আনুগত্য এবং আখিরাতের বাস্তবতার এক জীবন্ত প্রতিচ্ছবি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলামী জ্ঞান, হাদিস ও ফিকহের এক উজ্জ্বল নক্ষত্র, আর নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি জগতের জন্য রহমত।
দয়াল বাবা জালালী মাওলার বর্ণনায় এই পবিত্র ঘটনার মধ্য দিয়ে ফুটে ওঠে নবীপ্রেমের গভীরতা, চিরন্তন সাক্ষাতের আশা এবং পরকালের প্রস্তুতির এক শক্তিশালী বার্তা।
এই হৃদয়স্পর্শী বর্ণনা শুধু একটি গল্প নয়- এটি হৃদয়কে জাগ্রত করে, ঈমানকে দৃঢ় করে এবং পাঠককে আখিরাতের পথের দিকে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে।
দয়াল বাবা জালালী মাওলার হৃদয়ছোঁয়া বর্ণনা
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন-
একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন,
“ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনাকে কোথায় পাবো?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন,
“এই তো আমি।”
তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাঁর কাপড়ের আচল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র মাথা মোবারকের উপর দিয়ে টেনে এনে তেনাকে জড়িয়ে ধরলেন। কিন্তু তিনি তেনাকে ধরে থাকা অবস্থাতেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সরাসরি চলে গেলেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন-
“ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“আইয়ু কুম মিসলী- কে আছ আমার মতো?”
তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর দুই কদম মোবারক জড়িয়ে ধরে বললেন,
“নবীগো, আপনাকে কোথায় পাবো?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“মরণে।”
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
“যদি না পাই?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“কবরে।”
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
“যদি না পাই?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“ফুলছেরাতে।”
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
“যদি না পাই?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“হাশরের ময়দানে।”
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
“যদি না পাই?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“দোজখের ধারে”
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
“যদি না পাই?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,
“কাউসারের পাড়ে”
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
“যদি না পাই?”
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন,,
“পাবেই পাবে মিজানের পাশে।”
পরিশেষে শিক্ষা
নবীপ্রেমের হৃদয়ছোঁয়া ঘটনা আমাদের শেখায়- দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসাই প্রকৃত ঈমানের মূল ভিত্তি। যারা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাদের জন্য মরণ, কবর, ফুলছেরাত, হাশরের ময়দান, কাউসারের পাড় এবং মিজানের পাশে কোনো ভয় নেই।
কারণ দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রহমত ও সান্নিধ্যই তাদের সবচেয়ে বড় আশ্রয়। এই নবীপ্রেমই তাদেরকে নিরাপদে পৌঁছে দেবে চিরন্তন মুক্তি ও শান্তির পথে।










