রাওযাতুল খাখের ঘটনা: নবীজি ﷺ এর ইলমে গায়েবের প্রমাণ।

রাওযাতুল খাখের ঘটনা: নবীজি ﷺ এর ইলমে গায়েবের প্রমাণ।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব জানেন, যা রাওযাতুল খাখের ঘটনার মধ্যেই স্পষ্টভাবে প্রকাশ পায়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিলেন রাওযাতুল খাখে যাও, সেখানে একজন নারী আছে, তার কাছে একটি চিঠি আছে, তোমরা সেই চিঠিটি তার কাছ থেকে নিয়ে আসো। এই ঘটনার মাধ্যমে আমরা জানবো নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিশেষ জ্ঞান বা ইলমে গায়েবের গভীরতা।

চলুন সেই ঘটনাটি জানি এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইলমে গায়েবের গভীরতা অনুভব করি- যে ঘটনা আমাদের জন্য আধ্যাত্মিক অনুপ্রেরণা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাওযাতুল খাখের ঘটনা

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন-

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে, হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহু-কে এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু-কে প্রেরণ করে বললেন: “রাওযাতুল খাখ নামক স্থানে পৌঁছালে একজন নারীকে দেখতে পাবে। তার কাছে মুশরিকদের নিকট লেখা একটি গোপন পত্র আছে। তোমরা সেই পত্রটি নিয়ে আসো।”

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন-

আমরা দ্রুত অশ্বারোহী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বর্ণিত জায়গায় পৌঁছালে একজন নারীকে দেখতে পাই। আমরা তার কাছে গিয়ে সেই গোপন পত্রটি আমাদের কাছে অর্পণ করতে বললাম।

সে বলল: “আমার কাছে কোনো পত্র নেই।” আমরা তল্লাশি করলাম, কিন্তু কোনো পত্র পেলাম না। তখন আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিথ্যা কথা বলেননি। তোমাকে পত্র বের করতেই হবে; নতুবা আমরা তোমার পোশাক খুলে তল্লাশি করব।

যখন সে আমাদের কঠোর মনোভাব লক্ষ্য করল, তখন সে তার চুলের গোঁজে বাঁধা জায়গা থেকে কাপড়ের ভাঁজে রাখা চিঠিটি বের করে দিল। আমরা চিঠিটি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে আসলাম। – ( সহীহ বুখারী, কিতাবুল মাগাযী- হাদিস নং ৩৬৯৪)

পরিশেষে

রাওযাতুল খাখের এই ঘটনাটি প্রমাণ করে- নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েবের আলোয় সত্যকে জানতে পারতেন এবং তা সাহাবাদের সামনে স্পষ্টভাবে প্রকাশ করতেন।

👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন

© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।

💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment