---Advertisement---

দয়াল বাবা জালালী মাওলার বাহাসের সংখ্যা।

October 4, 2025 1:22 PM
দয়াল বাবা জালালী মাওলার বাহাসের সংখ্যা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি

বাহাস হলো মতবিনিময়ের, আলোচনার, যুক্তির খেলা। এটা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি শিল্প, যেখানে তথ্য, যুক্তি এবং দৃষ্টিকোণের সংমিশ্রণে একটি বিষয়কে বিশ্লেষণ করা হয়। দয়াল বাবা জালালী মাওলা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শান ও মান প্রচার করতে গিয়ে যতোগুলো বাহাসের সম্মূখীন হয়েছেন সেই সম্পর্কে আলোচনা করবো। আসুন জানি দয়াল বাবা জালালী মাওলার বাহাসের সংখ্যা।

ধর্মীয় বাহাসের উদ্দেশ্য

দয়াল বাবা জালালী মাওলা মক্কা শরীফে বাহাস করেছেন, পাকিস্তানের মুলতানে বাহাস করেছেন, ভারতের জয়পুরে বাহাস করেছেন, বাংলাদেশে ৮৬ (ছিয়াশি) টা বাহাস করেছেন। দয়াল বাবা জালালী মাওলা বলেন, সমস্ত জায়গায় জালালীকে আল্লাহ তা’আলা জেতাইছেন আমার দয়াল নবীজি “সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহী ওয়া সাল্লাম” এর তোফায়েলে।

দয়াল বাবা জালালী মাওলা আরও বলেন—
“আমি পাগড়ী পরিনা, পায়জামা পরিনা, সাধারণ বেশ আমার। পারলে যদি তোমাদের পুঁজি থাকে, আসো, কোন ভাষায় আমার সঙ্গে কথা বলবে। আরবিতে বলবে, নাকি সুরিয়ানিতে বলবে, না জামা ভাষায় বলবে, না আখফা ভাষায় বলবে, না ইবরানিতে বলবে, না ইংরেজিতে বলবে, না হিন্দিতে বলবে- যেই কোন ভাষায় কথা বললেও আমি উত্তর দিতে পারি।”

যেসব বিষয়ের উপর বাহাস করেছেন

  • নবীজী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি।
  • নবীজী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন।
  • নবীজী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাজের ও নাজের।
  • মিলাদ, কিয়াম, জায়েজসহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বাহাস করেছেন।

যে কারণে ধর্মীয় বাহাস করেছেন

  • ধর্মীয় সহনশীলতা: দয়াল বাবা জালালী মাওলা ধর্মীয় বাহাসের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ধর্মীয় সহনশীলতার পরিবেশ সৃষ্টি করেছেন।
  • ধর্মীয় জ্ঞান বৃদ্ধি: দয়াল বাবা জালালী মাওলা ধর্মীয় বাহাসে অংশগ্রহণ করে সাধারণ মানুষের ধর্মীয় বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন।
  • সামাজিক সম্পর্ক উন্নয়ন: দয়াল বাবা জালালী মাওলা ধর্মীয় বাহাসের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করেছেন।
  • ধর্মীয় মূল্যবোধের প্রচার: দয়াল বাবা জালালী মাওলা ধর্মীয় বাহাসের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের প্রচার করেছেন এবং সমাজকে উন্নতির পথে পরিচালনা করেছেন।

পরিশেষে

দয়াল বাবা জালালী মাওলা  তেনার ধর্মীয় বাহাসের মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান, সহনশীলতা, মূল্যবোধ ও সামাজিক সম্পর্ককে দৃঢ় করেছেন। তিনি নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান ও মান প্রচার এবং ইসলামের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment