---Advertisement---

দুনিয়াতেই চারটি বেহেশত: নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ঘোষণা।

November 3, 2025 5:57 PM
দুনিয়াতেই চারটি বেহেশত: নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ঘোষণা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

আমরা সবাই জানি- বেহেশত হলো অনন্ত সুখ, শান্তি, নিয়ামত ও আল্লাহর সান্নিধ্যের আবাসস্থল। সেখানে নেই কোনো দুঃখ, ক্লেশ কিংবা মৃত্যু; বরং রয়েছে চিরস্থায়ী প্রশান্তি, সজীব নদী, ফলমূল, দুধ, মধু আর অশেষ তৃপ্তি। তাই যদি কেউ প্রশ্ন করে- ‘দুনিয়াতে কি বেহেশত আছে?’ তাহলে আমরা বলব, দুনিয়াতে বেহেশত নেই; মৃত্যুর পরই বেহেশতে প্রবেশ করা সম্ভব। কিন্তু দয়াল বাবা জালালী মাওলা বলেন- নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতেই চারটি বেহেশতের ঘোষণা দিয়েছেন

চারটি বেহেশতের ঘোষণা

আল্লাহ বলেন: “হে বন্ধু (নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম), যদি কেউ এই বেহেশতে গিয়ে মনে মনে কসম করে বলে- ‘আমি বেহেশতে আছি’, তবে তার কসম সত্য। আর যে এই বেহেশতে প্রবেশ করবে, তাকে জাহান্নামে দিতে আমি খোদার শরম লাগবে।”

দয়াল বাবা জালালী মাওলা এই চারটি বেহেশত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। আসুন, সেই পবিত্র স্থানগুলোর কথা জেনে নিই-

  1. মদিনার সবুজ গুম্বজ: মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার মধ্যে মদিনার সবুজ গুম্বজের নিচে দাঁড়িয়ে যদি কেউ কসম করে বলে- “আমি বেহেশতে দাঁড়িয়ে আছি”- আল্লাহ বলেন: “তোমার কসম সত্য।”
  2. জান্নাতুল মুয়াল্লা (মক্কায়): মক্কার পূর্বদিকে অবস্থিত জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে গিয়ে যদি কেউ কসম করে বলে-“আমি বেহেশতে দাঁড়িয়ে আছি”-আল্লাহ বলেন: “তোমার কসম সত্য।”
  3. জান্নাতুল বাকি (মদিনায়): জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে যদি কেউ কসম করে বলে-“আমি বেহেশতে দাঁড়িয়ে আছি”-আল্লাহ বলেন: “তোমার শপথ সত্য।”
  4. ওলী-আউলিয়াগণের জিকিরের মজলিস: যে সমাবেশে আল্লাহর প্রিয় ওলী-আউলিয়া, রাসূলের নায়েবগণ এবং ওলামায়ে হক্কানী রব্বানীগণ একত্র হয়ে আল্লাহ ও তাঁর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর গুণকীর্তন করেন, যতক্ষণ সেই মজলিস চলতে থাকে, সেখানে উপস্থিত হয়ে কেউ যদি কসম করে বলে-“আমি বেহেশতের বাগানে বসে আছি”-আল্লাহ বলেন: “তোমার কসম সত্য।”

পরিশেষে

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতেই চারটি বেহেশতের ঘোষণা দিয়েছেন। যার হৃদয়ে প্রেম আর বিশ্বাস জাগ্রত, সে এই পবিত্র স্থানগুলোতে দাঁড়িয়ে বেহেশতের সুগন্ধ ও আনন্দের স্বাদ অনুভব করে। এসব স্থান মুমিনের অন্তরকে আল্লাহর সান্নিধ্যের দিকে টানে এবং তার মনকে শান্তি ও প্রশান্তিতে ভরে তোলে

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment