---Advertisement---

খায়বারের যুদ্ধে একটি গাধার অলৌকিক কাহিনি ও চল্লিশ হাজার ইহুদির ইসলাম গ্রহণ।

November 3, 2025 6:03 PM
খায়বারের যুদ্ধে একটি গাধার অলৌকিক কাহিনি ও চল্লিশ হাজার ইহুদির ইসলাম গ্রহণ।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

ইতিহাসের পাতায় খায়বারের যুদ্ধ এক বিস্ময়কর অধ্যায়। এ যুদ্ধে বন্দি হয়েছিলেন বাদশাহ জমসেদের স্ত্রী এবং একটি গাধা। আশ্চর্যের বিষয়, ঠিক সেই গাধার মাধ্যমেই চল্লিশ হাজার ইহুদি ইসলাম গ্রহণ করে। এই ঘটনাটি শুধু হৃদয় ছুঁয়ে যায় না, বরং আমাদের ঈমানকে নতুনভাবে আলোড়িত করে

দয়াল বাবা জালালী মাওলা খায়বারের যুদ্ধের সেই বিস্ময়কর ঘটনাটির বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনার মাধ্যমে আমরা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অলৌকিক মুজিজা সম্পর্কে গভীরভাবে জানতে পারব। আসুন, আমরা সেই মহিমান্বিত ঘটনাটির রহস্যময় আভায় প্রবেশ করি।

গাধার অলৌকিক কাহিনি ও চল্লিশ হাজার ইহুদির ইসলাম গ্রহণ

খায়বারের যুদ্ধ শেষে আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কুরসিতে বসে আছেন। সাহাবিরা এসে বলল-
“ইয়া রাসূল আল্লাহ! জমসেদ বাদশাহর ছোট স্ত্রী কিতমিয়া, একটি গাধা এবং চল্লিশ হাজার ইহুদি ধরা পড়েছে।”

তখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুর দিকে নজর করে বললেন-
“দাহিয়া কালবি, এই নারী আমি তোমাকে দিলাম।”

দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু বিনীতভাবে উত্তর দিলেন-
“ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম! আমার বয়স একশ এক বছর হয়ে গেছে। আমি তাকে মা হিসেবে মানলাম এবং আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নূরানী কদমে দান করে দিলাম।”

এদিকে চল্লিশ হাজার ইহুদি আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে এসে বলল-
“ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম! আমরা ইসলাম গ্রহণ করব, তবে একটি শর্ত আছে। আমাদের পূর্বপুরুষদের সময়ে একটি গাধা ছিল। গাধার সামনে গেলে কামড়ায়, পেছনে গেলে লাথি দেয়, আমাদের বস মানে না। গাধা যদি আমাদের বস মানে, তবে আমরা মুসলমান হব; নতুবা আমাদের মাথা দেব।”

আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন-
“তোমাদের গাধা কোথায়?”
তারা বলল-
“ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমরা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি।”

নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিলেন সবাই সরে দাঁড়াতে। চল্লিশ হাজার লোক সরে দাঁড়ালে গাধা গাছে বাঁধা থাকা অবস্থায় দেখতে পেলেন দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কুরসিতে বসে আছেন।

হঠাৎ গাধাটি মাথা একবার টান দিয়ে দড়ি ছিঁড়ে দৌড়ে এসে আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কদম মোবারকে মুখ লাগাল, চোখের পানি ফেলল এবং মিনতি করে বলল-
“হে আল্লাহ! তুমি আমাকে গাধা বানিয়েছ, জবান দাওনি। আজ তোমার বন্ধু নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নূরানী কদমে মুখ লাগালাম। আমাকে জবান দাও, যেন আমি ইহুদি জাতিকে বুঝাতে পারি।”

আল্লাহ তাআলা বললেন-
“হে গাধা! তুমি ইহুদিদের বুঝাবে কী? যদি কেয়ামত পর্যন্ত জবান চাইতে, তবে আমার বন্ধু নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খাতিরে তোমার জাতিকে জবান দিতাম। তবে আজ তোমার মালিকের সঙ্গে কথা বলার জন্য আমি তোমার জবান খুলে দিলাম।”

আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন-
“হে গাধা, তুমি আমার কদমে মুখ লাগিয়ে চোখের পানি ফেলছ। তুমি তোমার মালিকের অবাধ্যতা করো কেন?”

গাধার চোখ অশ্রুসিক্ত হয়ে নিচের দিকে নেমে পড়ল। সে বলল-
“নবীগো, ওগো নবী! আমার বংশে নবী ছাড়া কোনো সাধারণ মানুষ আমার জাতির পিঠে ওঠেনি। নবীগো, তিন লাখ চব্বিশ হাজার নবী দুনিয়াতে এসেছেন, আর আমার বংশে তিন লাখ চব্বিশ হাজার গাধা জন্মেছে। আপনি শেষ নবী, আমি শেষ গাধা। আপনি ছাড়া আর কেউ আমার পিঠে উঠতে পারবে না।”

আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন—
“তুমি পুরুষ না মহিলা গাধা?”

গাধা বলল—
“ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি পুরুষ গাধা।”

নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন-
“তাহলে বিয়ে করো, সন্তান জন্ম দাও।”

গাধা উত্তর দিল-
“ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম! আপনি শেষ নবী, আমি শেষ গাধা। যদি আমি বংশ বাড়াই, তবে সাধারণ মানুষ আমার জাতির পিঠে উঠবে। এতে আমাদের ইজ্জত থাকবে না। তাই আমি আপনার নূরানী কদমে আমার জীবন উৎসর্গ করলাম।”

চল্লিশ হাজার ইহুদি গাধার মুখে এই কথা শুনে বিনা দ্বিধায় উচ্চারণ করল- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ  “সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।” তারা সবাই ইসলাম গ্রহণ করল।

আর কিতমিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন আমাদের মা-আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী। তেনার ঘরেই জন্ম নিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু।

পরিশেষে

খায়বারের যুদ্ধের এই কাহিনি কেবল ইতিহাস নয়, বরং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অলৌকিক মর্যাদার জীবন্ত প্রমাণ। একটি গাধার জবান খোলা, চল্লিশ হাজার ইহুদির ইসলাম গ্রহণ-সবই প্রমাণ করে আল্লাহর হাবীব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন সৃষ্টি জগতের রহমত। তেনার নূরানী কদমে এমন রহস্য লুকিয়ে আছে যা বুঝলে মানুষের অন্তর ভরে ওঠে ঈমান, প্রেম আর আনন্দে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment